প্লে অফে কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ কবে কোথায়? জানুন বিস্তারিত

Eoin Morgan and Virat Kohli
Eoin Morgan and Virat Kohli. (Photo Source: IPL/BCCI)

কাঁটে কি টক্করে লিগ পর্যায়ের খেলা শেষে। এবার ২০২১ ইপিএলের সেরা চার দলের খেতাব জয়ের লড়াই। প্লে অফে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু শএষ পর্যন্ত ধোনির দল ১ নম্বর স্থান ধরে রাখতে পারেনি। দিল্লি ক্যাপিটালস রয়েছে ১ নম্বরে এবং চেন্নাই সুপার কিংস ২ নম্বরে। তাই দিল্লি এবং চেন্নাই ম্যাচ কোয়ালিফায়ার হিসেবে। এই ম্যাচ হবে রবিবার, দুবাইতে। এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। তবে যে দল হারবে সেই দলের কাছে আরও একটা সুযোগ থাকবে। তারা খেলবে এলিমিনেটরের জয়ীর সঙ্গে।

তৃতীয় এবং চতুর্থ দল হিসেবে এলিমিনেচর ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে যে দল হারবে সেই দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। আর এই ম্যাচ হবে ১১ অক্টোবর, শারজায়। এই ম্যাচে যে দল জিতবে সেই দল খেলবে কোয়ালিফায়ারে পরাজিত দলের বিরুদ্ধে।

প্রসঙ্গত, ডু অর ডাই ম্যাচে বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসকে ৮৬ রানে উড়িয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অনেক আগে থেকেই কলকাতার রান রেট ‘প্লাস’-এ ছিল। রাজস্থান ম্যাচ জেতার পর কলকাতার রান রেট দাঁড়ায় +০.৫৮৭। সেখানে হায়দরাবাদ ম্যাচ খেলতে নামার আগে মুম্বইয়ে রান রেট ছিল -০.০৪৮। শুক্রবারের ম্যাচে ইশান কিষানের ৩২ বলে ৮৪ ও সূর্য কুমার যাদবের ৪০ বলে ৮২ রানের পর প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৩৫ তুলে ফেলেছিল মুম্বই। তবে প্লে-অফে যেতে হলে হায়দরাবাদকে আটকে রাখতে হত ৬৫ বা তারও কম রানে। কিন্তু সেটা করতে পারেনি রোহিত শর্মার দল। ফলে ২০১৮ সালের পর এ বার লিগ পর্ব থেকে বিদায় নিল পাঁচবারের চ্যাম্পিয়ন দল।

তবে এসব ছাড়িয়ে এখন কোন দলের হাতে আইপিএল ট্রফি ওঠে সেটাই এখন দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

close whatsapp