আইপিএলের লিগ পর্বের ম্যাচ হতে চলেছে মহারাষ্ট্রে, প্লে অফ গুজরাতে
আপডেট করা - Jan 30, 2022 12:40 pm

এখনও পর্যন্ত সরকারীভাবে ঘিষণো হয়নি। কিন্তু আইপিএলের ভেন্যু মোটামুটি পাকা করে ফেলেছে বোর্ড। শোনাযাচ্ছে লিগ পর্বের সবকটি ম্যাচ হতে চলেছে মুম্বইয়ের তিনটি স্টেডিয়ামে এবং প্লে অফ হবে গুজরাতে। যদিও এখনই সরকারীভাবে ঘোষমা করেনি বোর্ড। তবে মেগা নিলাম হওয়ার পরই আইপিএলের ভেন্যুর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেবে বিসিসিআই। করোনার কথা মাথায় রেখেই এবার এমন সিদ্ধান্ত হতে চলেছে। শোনাযাচ্ছে প্লে অফের প্রতিটি ম্যাচই হবে আহমেদাবাদ স্টেডিয়ামে।
করোনার গ্রাফ উর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে আইপিএল আয়োজন করাটাই এখন সবচেয়ে কঠিন ব্যপার ছিল বোর্ডের কাছে। কিন্তু পরপর দু বছর দেশের বাইরে আইপিএল আয়োজন করার পর এবার দেশের মাটিতেই আইপিএল আয়োজনের জন্য মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড। এবারই আইপিএল হতে চলেছে ১০ দল নিয়ে যা নিয়ে গোটা দেশের উত্তেজনার পারদ ইতিমধ্যেই তুঙ্গে।
এমন পরিস্থিতিতে ঘরের মাঠেই আইপিএল আয়োজনের জন্য কয়েকদিন আগে সমস্ত ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা। সেখানে শেষ পর্যন্ত ঘরের মাঠেই আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও পরিস্থিতির ওপর নজর রাখছেন সকলেই। পরিস্থিতি খারাপ হলে বিদেশের মাটিতে আইপিএল নিয়ে যাওয়ার কথা ভাববে বোর্ড। এমন পরিস্থিতিতে অবশ্য প্রতিটি ভেন্যুতে নয় একটি ভেন্যুতেই আইপিএল আয়োজন করার কথা ভেবেছেন বোর্ড কর্তারা।
তখনই সিদ্ধান্ত হয়েছিল দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে এবারের আইপিএল। মহারাষ্ট্রের কথা তখনই শোনা গিয়েছিল। আর ব্যাক আপ হিসাবে রাখা হচ্ছিল পুণেকে। তবে প্লে অফের ম্যাচ কোথায় হবে সেটা নিয়ে তখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। বোর্ডের অন্দরে কান পাতলে শোনাযাচ্ছে আইপিএলের ভেন্যুর সিদ্ধান্ত কার্যত তারা নিয়ে ফেলেছেন।
মহারাষ্ট্রের তিনটি স্টেডিয়াম ওয়াংখেড়ে, ব্রেবোর্ণ এবং ডি ওয়াই পটেল স্টেডিয়ামে নাকি হবে আইলিগের প্রতিটি লিগ পর্বের ম্যাচ। আর প্লে অফের প্রতিটি ম্যাচ হবে আহমেদাবাদের স্টেডিয়ামে। করোনা পরিস্থিতি এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে বিমানে যাতায়াত এড়াতে চাইছে বোর্ড। একইসঙ্গে এক জায়গায় প্রতিটি ম্যাচ হলে বায়ো বাবল নিয়েও সমস্যা হবে না বলেই মনে করেন তারা।
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী আইপিএলের মেগা নিলাম। আইপিএলের ইতিহাসে এই প্রথম এত বড় নিলাম আয়োজন হতে চলেছে। এরপরই ২০ ফেব্রুয়ারী আইপিএলের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে বোর্ড।