ভারতীয় দলে দীপক চাহারের সুযোগ পাওয়া নিয়ে আশ্বাসের সুর দ্রাবিড়ের গলায়

Deepak Chahar
Deepak Chahar. (Photo by Grant Pitcher/Gallo Images/Getty Images)

দু ম্যাচে সুযোগ পেয়েছেন, দু জায়গাতেই নিজেকে প্রমান করেছেন দীপক চাহার। সিরিজ হারের মধ্যে এটাই একটা প্রাপ্তি ভারতীয় দলের। আর তাতেই খুশি টিম ইন্ডিয়ার নতুন কোচ রাহুল দ্রাবিড়ের। একদিকে দলের লোয়ার অর্ডার ব্যাটিংয়ের সমস্যা যেমন মিটছে, তেমনই দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ভবিষ্যতেও ভারতীয় দলে নিজের জায়গা পাওয়ার রাস্তাটা অনেকটা প্রশস্ত করে ফেললেন দীপক চাহার। ম্যাচ শেষে দ্রাবিড়ের কথাতেও সেই ইঙ্গিতই। ভবিষ্যতে ভারতীয় দলে দীপক চাহার আরও সুযোগ পেতে চলেছেন।

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় স্কোয়াডে থাকলেও, দলে সুযোগ হচ্ছিল না দীপক চাহারের। পার্লে প্রথম দুটো একদিনের ম্যাচেই তাঁকে প্রথম একাদশে দেখা যায়নি। তা নিয়ে কথাবার্তাও শুরু হয়ে গিয়েছিল। চাহারকে মাঠে নামানোর দাবী জানাচ্ছিলেন প্রাক্তন ক্রিকেটাররাও। অবশেষে কেপটাউনে দ্বিতীয় একদিনের ম্যাচে সেই সুযোগটা আসে চাহারের সামনে। সিরিজ হাতছাড়া হয়ে গেলেও কেপটাউনে ভারতের সামনে ছিল মান রক্ষার ম্যাচ। সেই ম্যাচেই চারটি বদল করেছিলেন লোকেশ রাহুল।

সেখানেই ভুবনেশ্বর কুমারের জায়গায় দলে এসেছিলেন দীপক চাহার। আর প্রোটিয়াদের মাটিতে প্রথম ম্যাচেই সকলের নজর কেড়ে নিয়েছেন তিনি। ভারতের তাবড় তাবড় তারকারা যেখানে ব্যর্থ হয়েছিলেন, সেখানেই প্রায় ম্যাচ জিতিয়ে দেওয়ার জায়গায় নিয়ে চলে গিয়েছিলেন দীপক চাহার। কিন্তু শেষরক্ষা হয়নি। কিন্তু তাঁর পারফরম্যান্সে খুশি রাহুল দ্রাবিড়। তিনি জানান, “শ্রীলঙ্কাতেও প্রথম সুযোগেই নিজেকে প্রমান করছিল দীপক। দক্ষিণ আফ্রিকাতেও তাই করেছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দক্ষতা রয়েছে এই ক্রিকেটারের। দীপক চাহারের এই পারফরম্যান্স আমাদের সামনে অনেক অপশন বাড়িয়ে দিল”।

ভবিষ্যতে চাহারের আরও সুযোগ পাওয়া নিয়ে আশ্বাসের বার্তা রাহুলের দ্রাবিড়ের

দ্রাবিড় আরও জানান, “শেষের দিকে বেশ কয়েকটি ম্যাচে চাহার ও শার্দূল ঠাকুর নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে। লোয়ার অর্ডার ব্যাটসম্যান হয়েও ভরসা যুগিয়েছে দলকে। এটাই স্বস্তি দিচ্ছে আমাদের। ভবিষ্যতের জন্য অপসনও বাড়ছে অনেক”।

গত বছরের জুন মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে এমনই একটি পারফরম্যান্স দেখা গিয়েছিল দীপক চাহারের ব্যাট থেকে। তাঁর ৬৯ রানের সেই ইনিংস ভর করেই ম্যাচও জিতেছিল ভারত। তারপর ফের ভারতীয় দলে সুযোগ পেলেন এই দক্ষিণ আফ্রিকা সফরে। যদিও সিরিজের একদম শেষ ম্যাচে পেয়েছেন সেই সুযোগ। কিন্তু নিজেকে প্রমান করেছেন দীপক চাহার। মিডল অর্ডারের ব্যাটাররা যা করে দেখাতে পারেননি, লোয়ার অর্ডারে নেমে সেটাই প্রায় করে দেখিয়েছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৪ বলে ৫৪ রানের ঝোরো ইনিংস খেলেন দীপক চাহার। শেষপর্যন্ত থাকতে পারলে হয়ত ম্যাচ জিতেই সাজঘরে ফিরতেন, যদিও তা তিনি পারেননিষ। কিন্তু বুমরাহকে নিয়ে লড়াইটা জোরদার চালিয়েছিলেন। তাঁর জন্যেই লজ্জার হারের হাত থেকে ভারত বেঁচেছে। ৪ রানে শেষ ম্যাচ হেরেছিল টিম ইন্ডিয়া। আক ম্যাচ শেষে সেই চাহারের প্রশংসাই শোনা গেল দ্রাবিড়ের মুখে।

close whatsapp