লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল, হার্দিককে নেতা করল আহমেদাবাদ
আপডেট করা - Jan 21, 2022 11:39 pm

কথাবার্তা আগে থেকেই চলছিল। তাদেরকেই যে দুই নতুন ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক হিসাবে ঠিক করে ফেলেছেন তাও আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল। অপেক্ষাটা ছিল শুধে ঘোষণা করার। শুক্রবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষেই তা ঘোষণা করে দিল লখনউ ও আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি। আসন্ন আইপিএলের জন্য রেকর্ড দামে লোকেশ রাহুলকে অধিনায়ক করল লখনউ। একইসঙ্গে হার্দিক পান্ডিয়াকে নেতা হিসাবে বেছে নিয়েছে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি।
আসন্ন মরসুমের আইপিএল হবে দশ দল নিয়ে। যার জন্য আইপিএলের ইতিহাসে আগামী ফেব্রুয়ারী মাসে হতে চলেছে মেগা নিলাম। যে কারণে ইতিমধ্যেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি চারজন করে ক্রিকেটারকে রেখে বাকি সমস্ত ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে সবকটি ফ্র্যাঞ্চাইজি। সেই নিয়ম অনুযায়ী নিলামের আগে এই দুই ফ্র্যাঞ্চাইজি তিনজন ক্রিকেটারকে নিতে পারত। সই কয়েকদিন আগেই করিয়ে ফেলেছিলেন তারা। শুক্রবার ঘোষণা করে দিল তাদের নাম।
তিন ক্রিকেটারকে রেকর্ড দামে তুলে নিল লখনউ ফ্র্যাঞ্চাইজি। ১৭ কোটি টাকায় অধিনায়ক হিসাবে লোকেশ রাহুলকে দলে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ। সেইসঙ্গে ১১ কোটি টাকায় মার্কাস স্টয়নিসকে দলে নিয়েছে তারা। আর অবাছাই হলেও তাঁর দিকেই চিল লখনউয়ের নজর। সেই স্পিনার রবি বিষ্ণৈকে ৪ কোটি টাকায় তুলে নিয়েছে এই নতুন ফ্র্যাঞ্চাইজি।
পঞ্জাব লোকেশ রাহুলকে ছেড়ে দেওয়ার পর থেকেই তাঁর দিকে নজর ছিল এই নতুন ফ্র্যাঞ্চাইজির। তাঁর অধিনায়কত্ব করার অভিজ্ঞতার পাশাপাশি আইপিএলে সাফল্যও রয়েছে অনেক। সেজন্যই গৌতম গম্ভীরদের প্রথম পছন্দ ছিলেন তিনি। তবে কুড়ি কোটি টাকা শোনা গেলেও তাঁকে ১৭ কোটিয় নিয়েছে লখনউ।
অন্যদিকে এবারই মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিয়েছিল হার্দিক পান্ডিয়াকে। আহমেদাবাদ নতুন ফ্র্যাঞ্চাইজি হিসাবে আসার পর থেকেই তাঁর দিকে নজর ছিল তাদেরও। জল্পনাটা শোনা যাচ্ছিল তখন থেকেই। হার্দিককে অধিনায়ক হিসাবেই পছন্দ ছিল তাদের। মাঝে যদিও শ্রেয়স আইয়ারের নাম শোনা গেলেও, শেষপর্যন্ত হার্দিক পান্ডিয়ার ওপর ভরসা রেখেছে তারা।
হার্দিককে ১৫ কোটি টাকায় নিয়েছে আহমেদাবাদ। প্রতিযোগিতাটা ছিল রসিদ খানকে নিয়ে। প্রথমে লখনউ সেই লড়াইয়ে থাকলেও শেষপর্যন্ত সেই দৌড়ে আহমেদাবাদই জিতেছে। রশিদ খানকেও তুলে নিয়েছে আহমেদাবাদ। একইসঙ্গে ৮ কোটি টাকায় শুভমন গিলকেও দলে তুলে নিয়েছে আহমেদাবাদ।
নতুন দুই ফ্র্যাঞ্চাইতে গিয়ে খুশি হার্দিক ও লোকেশ রাহুলও। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী বেঙ্গালুরুতে হবে আইপিএলের মেগা নিলাম। সেখানে আর কী কী চমক থাকে সেটাই দেখার।