হারের জন্য মিডল অর্ডারের ব্যর্থতাকে দায়ী করলেন ধাওয়ান

৮৪ বলে ৭৯ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ছয় মাস পর ধাওয়ানের প্রত্যাবর্তন

Rishabh Pant and Shikhar Dhawan
Rishabh Pant and Shikhar Dhawan. (Photo Source: Getty Images)

পার্লে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার দিয়ে শুরু করতে হয়েছে ভারতকে। প্রোটিয়ারা ‘মেন ইন ব্লু’ কে ৩১ রানের ব্যবধানে হারিয়েছে। হার প্রসঙ্গে বলতে গিয়ে ভারতের ওপেনিং ব্যাটার শিখর ধাওয়ান বলেছেন যে উইকেটটি কিছুটা মন্থর ছিল, এবং পিচ থেকে স্পিনাররা টার্নও পাচ্ছিলেন। বাঁ-হাতি ব্যাটার আরও যোগ করেছেন যে ভারতীয় মিডল অর্ডারের পক্ষে ৩০০-র কাছাকাছি লক্ষ্য তাড়া করা সহজ ছিল না। মিডল অর্ডারের ধ্বসকেও দুষলেন তিনি। 

ধাওয়ান মনে করেন মিডল অর্ডারের ব্যাটারদের পক্ষে নেমেই শট খেলা সহজ ছিল না

“আমাদের শুরুটা ভালো ছিল এবং আমি মনে করি যে উইকেটটি ধীর গতির ছিল, কিছুটা টার্নও পাওয়া যাচ্ছিল। তাই প্রায় ৩০০ রান তাড়া করার সময় মিডল অর্ডার ব্যাট করতে এলে নেমেই তৎক্ষণাৎ শট খেলা সহজ নয়,” ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ধাওয়ান বলেছেন।  

শিখর ধাওয়ান আরও যোগ করেছেন যে ভারত একটি গুচ্ছে উইকেট হারিয়েছে এবং প্রথম ওয়ানডেতে কোনও একটি বাদে আর বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি । প্রোটিয়া ইনিংসকে শেষ অবধি টেনে নিয়ে যাওয়ার জন্য ধাওয়ান দক্ষিণ আফ্রিকার ব্যাটার তেম্বা বাভুমা ও রাসি ফান ডার ডাসেনেরও প্রশংসা করেছেন।

“আমাদের একটি গোছায় উইকেট পড়েছিল এবং ব্যাটিং ইউনিট হিসাবে তার প্রভাব আমাদের উপর পড়েছিল। আমাদের দল থেকে কেউ সেঞ্চুরি করেনি এবং আমাদের বড় জুটিও হয়নি। আমি মনে করি দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটারই বেশ ভালো ব্যাটিং করেছে এবং তারা ইনিংসকে গভীরতা দিয়েছে,” যোগ করেছেন ধাওয়ান।  

ধাওয়ান আরও যোগ করেছেন যে তিনি যোগ্যতার ভিত্তিতে বল খেলতে চেয়েছিলেন এবং এই বলে উপসংহারে এসেছিলেন যে যখন উইকেট পতন শুরু হয় তখন তিনি সর্বদা একটি বড় অংশীদারিত্ব গড়ে তুলতে চান।

“হ্যাঁ, পরিকল্পনা ছিল শুরুতে ডেলিভারির মেধার ভিত্তিতে খেলা এবং এটা এমন এক ধরনের উইকেট ছিল যেটা আমরা সাধারণত আমাদের দেশে পায়। আমি আমার ছন্দে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু যখন উইকেট পড়ে গেল, তখন আমার মনে হল একটা বড় জুটি গড়তে হবে। নতুন ব্যাটারদের পক্ষে রান করা সহজ ছিল না, সেট ব্যাটারদের পরিকল্পনা ছিল ম্যাচটিকে শেষ অবধি নিয়ে যাওয়া,” ধাওয়ান শেষ করেছেন।  

close whatsapp