লেজেন্ডস লিগ ক্রিকেটের দল থেকে সূচী, দেখে নিন সবকিছু
আপডেট করা - Jan 20, 2022 1:37 pm

আবারও মাঠে দেখা যাবে সেওয়াগ, যুবরাজের ব্যাটের ঝলক। দেখা যাবে মুতাইয়া মুরলীথরণকে। না আন্তর্জাতিক দলের হয়ে খেলতে নামছেন না তারা। কিন্তু ক্রিকেটের বাইশগজে ফের ফিরছেন কিংবদন্তী তারকারা। মঞ্চটা লেজেন্ডস লিগ ক্রিকেট। আগামী ২০ জানুয়ারী থেকে শুরু হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেট। কিংবদন্তী তারকা ক্রিকেটারদের নিয়েই ওমানে আয়োজিত হতে চলেছে বিশ্বের অন্যতম চটকদার লীগ।
এই প্রতিযোগিতা নিয়ে ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা দেখা দিয়েছে। মাঠে আবারও দেখা যাবে সেওয়াগ, যুবরাজের চার, ছক্কা। দেখা যাবে মুতাইয়া মুরলীথরণের সেই স্পিনের ঝলক। যা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। সেই প্রতিযোগিতাতেই কটি দল,কোখায় দেখা যাবে , সবকিছু রইল এখানে।
লেজেন্ডস লিগ ক্রিকেটের দল
ইন্ডিয়ান মহারাজাস
এশিয়ান লায়ন্স
রেস্ট অব দ্য ওয়ার্ল্ড
কোন কোন চ্যানেল ও অনলাইনে দেখা যাবে এই প্রতিযোগিতা
সোনি টেন ওয়ান
সোনি টেন
সময়
প্রতিটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় রাত ৮ টায়।
প্রতিযোগিতার সূচী
২০ জানুয়ারী, ইন্ডিয়া মহারাজাস বনাম এশিয়ান লায়ন্স, রাত ৮টা
২১ জানুয়ারী, ওয়ার্ল্ড জায়ান্টস বনাম এশিয়া লায়ন্স, রাত৮টা
২২ জানুয়ারী, ওয়ার্ল্ড জায়ান্টস বনাম ইন্ডিয়া মহারজাস, রাত ৮টা
২৪ জানুয়ারী, এশিয়া লায়ন্স বনাম ইন্ডিয়া মহারাজাস, রাত ৮টা
২৬ জানুয়ারী, ইন্ডিয়া লায়ন্স বনাম ওয়ার্ল্ড জায়ান্টস, রাত ৮টা
২৭ জানুয়ারী, এশিয়া লায়ন্স বনাম ওয়ার্ল্ড জায়ান্টস, রাত ৮টা
২৯ জানুয়ারী, ফাইনাল, রাত ৮টা
লেজেন্ডস লিগ ক্রিকেট স্কোয়াড
ইন্ডিয়া মহারাজাস – বীরেন্দ্র সেওয়াগ(অধিনায়ক), যুবরাজ সিং, হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, আরপি সিং. বদ্রীনাথ, নমন ওঝা, প্রজ্ঞান ওঝা, হেমাং বাদানী, মনপ্রীত গোনী, ভেনুগোপাল রাও, মুনাফ পটেল, সঞ্জয় বাঙ্গার, নয়ন মোঙ্গিয়া, অমিত ভান্ডারি।
এশিয়া লায়ন্স – শোয়েব আখতার, শাহীদ আফ্রিজি, সনত জয়সুরিয়া, মুতাইয়া মুরলীথরণ, চামিন্ডা ভাস, কমরণ আকমল, কালুইতরানা, তিলকরত্নে দিলশন, আজহার মামুদ, উপুল থরঙ্গা, মিসবা উল হক, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর গুল, মহম্মদ ইউসুফ, আশগার আফগান।
রেস্ট অব দ্য ওয়ার্ল্ড – ড্যারেন স্যামি, ড্যানিয়েল ভেত্তোরি, ব্রেট লি, জন্টি রোডস, কেভিন পিটারসন, ইমরান তাহির, ওয়েইশ শাহ, হার্শেল গিবস, অ্যালবি মর্কেল, মর্নি মর্কেল, কোরি অ্যান্ডারসন, মন্টি পানেসার, ব্র্যাড হ্যাডিন, কেভিন ওব্রায়ান এবং ব্রেন্ডন টেলর।
আগামী ২০ জানুয়ারী থেকে শুরু হতে চলেছে এই লিগ। অতীতের প্রাক্তন তারকা ও কিংবদন্তীদের ফের একবার বাইশদজের লড়াইয়ে দেখা যাবে। আর তা দেখার অপেক্ষাতেই রয়েছে এখন সকলে।