ডিআরএস কান্ডে বিরাটের আচরণের সমালোচনায় শেন ওয়ার্ন ও গিলক্রিস্টও

Virat Kohli, Adam Gilchrist and Shane Warne
Virat Kohli, Adam Gilchrist and Shane Warne. (Photo Source: Disney+Hotstar and Getty Images)

বিরাট কোহলিকে ঘিরে সমালোচনা থামতেই চাইছে না। বরং সময় যত এগোচ্ছে বিরাটকে ঘিরে সমালোচনার পরিধিটাও ততই বেড়ে চলেছে। কখনও দেশের প্রাক্তন তারকারা তো কখনও বিদেশী প্রাক্তন তারকাদের নিশানায় বিরাট কোহলি। কেপটাউনে ডিআরএস নিয়ে বিরাট কোহলির আচরণকে সমর্থম করতে পারছেন না কোনও প্রাক্তন ক্রিকেটারই। এবার বিরাট কোহলির সমালোচনায় মুখ হয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট ও শেন ওয়ার্ন।

অতিরিক্ত হতাশার জন্যই নাকি বিরাট কোহলি এমন আচরণ করেছেন, মনে করেন দুই প্রাক্তন অজি বিশ্বকাপ জয়ী তারকা। কোনওরকমভাবেই বিরাট কোহলিকে সমর্থম করতে পারছেন না তারা।  একজন অধিনায়কের এমনটা করা উচিত নয় বলেও মনে করছেন প্রাক্তন তারকা শেন ওয়ার্ন। বিরাটকে নিয়ে চর্চা এখন চলেই যাচ্ছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টের দতৃতীয় দিন এই ঘটনা ঘটতে দেখা যায়। অশ্বিনের বলে এলবিডব্লু হন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। ফিল্ড আম্পায়ার এরাসমাস তাঁকে আুটও দিয়ে দেন। কিন্তু এলগারের সেই সিদ্ধান্ত নিয়ে সংশয় ছিল। তিনি ডিআরএসের সাহায্য নেন। আর সেই সইসময়ই ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে নাকোচ করে দেন ম্যাচের থার্ড আম্পায়ার। এলগারকে নট আউট ঘোষণা করেন তিনি।

আর এই সিদ্ধান্ত দেখার পরই ক্ষোভে ফেটে পড়েন বিরাট কোহলি সহ বেশ কিছু ভারতীয় দলের ক্রিকেটাররা। মাঠেই প্রথমে আম্পায়ারের সঙ্গে বচশা করেন বিরাট। এরপরই তাদের মুখ থেকে শোনাযায় নানান মন্তব্য। আর নিজেকে সামলাতে না পেরে স্টাম্প মাইকে গিয়ে সরাসরি থার্ড আম্পায়ার ও সম্প্রচারকারী সংস্থার বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন বিরাট কোহলি।

নিজেদের কাজটা ভাল করে করুন, সবসময় প্রতিপক্ষের দিকেই কেন নজরটা থাকে। বিরাটের এমন মন্তব্য শোনার পর থেকেই সমালোচনার ঝড় বইতে শুরু করে। যদিও তিনি একা নন, এমন মন্তব্য শোনা যায় লোকেশ রাহুলের গলা থেকেও। গোটা দেশ এখন ১১ জনের বিরুদ্ধে খেলছে, এমনটাই মন্তব্য ভেসে আসে রাহুলের গলা থেকে। আর এই ঘটনা দেখেই চুপ করে থাকতে পারেননি প্রাক্তন ক্রিকেটাররা।

শেন ওয়ার্ন তো সোজাসুজি বলে দিয়েছেন, একজন আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়কের কাছ থেকে এমন ঘটনা অপ্রত্যাশিত। প্রচন্ড হতাশা থেকেই বিরাট এই কাজ করেছেন বলে মনে হচ্ছে। এই একই কথা অ্যাডাম গিলক্রিস্টের মুখ থেকেও শোনা গিয়েছে। দুই তারকার কেউই বিরাট কোহলির আচরণে খুশি নন।

শুধু তারাই নন, বিরাট কোহলির আচরণেপল সমালোচনায় মুখর হয়েছিলেন গৌতম গম্ভীর সহ অন্যান্য প্রাক্তন ভারতীয় তারকারাও। যদিও অই বিষয়ে পরে বিরাট কোহলিকে জিজ্ঞাসা করা হলে, তিনি কোনও উত্তর দিতে চাননি। এড়িয়েই গিয়েছে অই প্রসঙ্গ। একইরকমভাবে শাস্তির কথা শোনা গেলেওম আইসিসিও বিরাটদের সাবধার করেছে শুধুমাত্র।

কিন্তু এই সমালোচনা যে এত সহজেই থেমে যাবে না তা কিন্তু বেশ স্পষ্ট। প্রাক্তন ক্রিকেটাররা একেবারেই ভাল চোখে দেখছেন না বিরাট কোহলির এই আচরণকে।

close whatsapp