ডব্লুপিএল ২০২৪, ম্যাচ ১৮, গুজরাট জায়ান্টস বনাম ইউপি ওয়ারিয়র্জ: প্রিভিউ, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

GG vs UPW
GG vs UPW. (Photo Source: Twitter)

প্রিভিউ

১১ই মার্চ, সোমবার, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) ২০২৪-এর ১৮তম ম্যাচে গুজরাট জায়ান্টসের (জিজি) মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্জ (ইউপিডব্লু)।

গুজরাট জায়ান্টস এই মরসুমে খুবই খারাপ পারফরম্যান্সের প্রদর্শন করেছে। তারা এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র ১টি ম্যাচে তারা জয় পেতে সক্ষম হয়েছে। বাকি ৫টি ম্যাচের প্রত্যেকটিতেই তারা হারের মুখোমুখি হয়েছে। ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে তারা জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়। উল্লেখযোগ্যভাবে, বেথ মুনির নেতৃত্বাধীন দল পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে।

ইউপি ওয়ারিয়র্জের জন্য আসন্ন ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলতি মরসুমে তারা ৭টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচে জয় পেয়েছে এবং ৪টি ম্যাচে হেরেছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা চতুর্থ স্থানে রয়েছে। গুজরাট জায়ান্টসকে হারাতে না পারলে তাদের প্লেঅফে যাওয়ার রাস্তা অনেকটাই কঠিন হয়ে যাবে।

সম্ভাব্য একাদশ

গুজরাট জায়ান্টস

লরা উলভার্ট, বেথ মুনি (অধিনায়ক/উইকেটরক্ষক), ফোবি লিচফিল্ড, অ্যাশলে গার্ডনার, দয়ালান হেমলতা, ভারতী ফুলমালি, ক্যাথরিন ব্রাইস, স্নেহ রানা, তনুজা কানওয়ার, মেঘনা সিং, শবনম শাকিল।

ইউপি ওয়ারিয়র্জ

অ্যালিসা হিলি (অধিনায়ক/উইকেটরক্ষক), কিরণ নভগিরে, তাহলিয়া ম্যাকগ্রা, গ্রেস হ্যারিস, শ্বেতা সেহরাওয়াত, দীপ্তি শর্মা, পুনম খেমনার, সোফি একলেস্টোন, রাজেশ্বরী গায়কওয়াড়, গৌহর সুলতানা, সায়মা ঠাকুর।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

দয়ালান হেমলতা – তিনি এই মুহূর্তে খুব ভালো ফর্মে রয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি ৪০ বলে ৭৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন।

কিরণ নভগিরে – তিনি খুবই প্রতিভাবান একজন ব্যাটার। তাঁর কাছে বড় শট খেলার ক্ষমতা রয়েছে। চলতি মরসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি ৩১ বলে ৫৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।

অলরাউন্ডার

অ্যাশলে গার্ডনার – তিনি গুজরাট জায়ান্টসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। এই মরসুমে খুব একটা নজরকাড়া পারফরম্যান্স দেখাতে না পারলেও বড় ম্যাচে নিজেকে প্রমাণ করার ক্ষমতা তাঁর আছে।

দীপ্তি শর্মা – তিনি এখন খুব ভালো ছন্দে রয়েছেন। আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তিনি ব্যাট হাতে ৪৮ বলে ৫৯ রান করেছিলেন এবং বল হাতে ৪টি উইকেট নিয়েছিলেন।

বোলার

মেঘনা সিং – তিনি চলতি মরসুমে এখনও পর্যন্ত ৫টি উইকেট নিয়েছেন। এই প্রতিভাবান বোলারের সেরা বোলিং পরিসংখ্যান হল ৪/৩৭।

রাজেশ্বরী গায়কওয়াড় – তিনি এই মরসুমে বেশ ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছেন। তিনি এখনও পর্যন্ত ৫টি উইকেট শিকার করতে সক্ষম হয়েছেন।

উইকেটরক্ষক

বেথ মুনি – আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছিলেন। তিনি ৩৫ বলে ৬৬ রানের একটি দারুণ ইনিংস খেলতে সক্ষম হয়েছিলেন।

গুজরাট জায়ান্টস বনাম ইউপি ওয়ারিয়র্জ ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

বেথ মুনি, অ্যালিসা হিলি, কিরণ নভগিরে, গ্রেস হ্যারিস, দয়ালান হেমলতা, অ্যাশলে গার্ডনার (অধিনায়ক), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), ক্যাথরিন ব্রাইস, সোফি একলেস্টোন, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কওয়াড়।

close whatsapp