প্রোটিয়াদের বিরুদ্ধে কোনওরকম চাপই তৈরি করতে পারেনি তারা, স্বীকার করে নিলেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. (Photo by Ashley Vlotman/Gallo Images/Getty Images)

কেপটাউনে কখনও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিততে পারেনি ভারত। ২০১৮ সালেও এখানে ৭২ রানে হেরেছিল ভারত। সেই পরিসংখ্যান বদলে এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস তৈরি করার লক্ষ্য ছিল ভারতের। কিন্তু সেই পথেও চূড়ান্ত ব্যর্থ টিম ইন্ডিয়া। নিউল্যান্ডসে ঘুরে দাঁড়ানোর টেষ্টা চালালেও, তা পারেননি বিরাট কোহলিরা। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জেতার জন্য যে চাপ তৈরি করার দরকার ছিল, সেটাই করতে পারেনি ভারতীয় দল। ম্যাচ শেষে হারের দায় স্বীকার করে নিয়েছেন বিরাট কোহলি।

সেঞ্চুরিয়নে জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে এবারের সিরিজে যাত্রা শুরু করেছিল ভারত। অনেকের মনেই আসা জেগেছিল ভারতের ইতিহাস তৈরি হওয়ার। কিন্তু সেই লক্ষ্যে প্রথম ধাক্কাটা লাগে জোহানেসবার্গে। সেখানে ৭ উইকেটে হেরে যায় ভারত। যে মাঠে কখনও হারেনি টিম ইন্ডিয়া, সেই মাঠেই সিরিজ সমতায় ফেরায় দক্ষিণ আফ্রিকা। যদিও সুযোগ যে একেবারে ছিল না তা নয়।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে ইতিহাস তৈরি করতে হলে কেপটাউনে টিম ইন্ডিায়াকে জিততেই হত। পথটা কঠিন হলেও, একেবারে তা অসম্ভব ছিল না। কিন্তু সেই রাস্তায় একেবারেই চুড়ান্ত ব্যার্থ ছিল ভারতীয় ব্যাটাররা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাটের ৭৯ এবং দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থের ১০০ রান বাদ দিলে পকোনও ভারতীয় ব্যাটরই সফল নন। কেপটাউনে জিততে হলে শুরু থেকেই চাপে রাখতে হত দক্ষিণ আফ্রিকাকে। আর সেটাই পারেনি ভারতীয় দল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যথেষ্ট চাপ তৈরি করতে ব্যর্থ হয়েছেন তারা, স্বীকার করে নেন বিরাট কোহলি

সিরিজ হারের অকপট স্বীকারক্তি বিরাট কোহলির। তিনি জানান, “অবশ্যই প্রথম দুই ইনিংসে আমরা ভাল ব্যাট করতে পারিনি। তবে জিততে হলে প্রতিপক্ষের ওপর আরও জোরালো চাপ তৈরি করতে হত আমাদের। কিন্তু আমরা সেটা পারিনি। জয়ের জন্য সবসময় একটা মোমেন্টাম ধরে রাখতে হয়। সেটাও এখানে পারিনি। আগে যে গুলোয় পেরেছি, সেখানে টেস্ট জিততে পেরেছিলাম”।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের লক্ষ্যটা ছিল ৩০০ রান। কিন্তু ভারতের ইনিংস শেষ হয়েছিল ২২৩ রানে। চিন্তার কথাটা তখন থেকেই শোনা যাচ্ছিল। যদিও দ্বিতীয় ইনিংসে সুযোগ ছিল ভারতের সামনে। কিন্তু সেটাও কাজে লাগাতে পারেনি ভারত। তাদের ঘরের মাঠে যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় লক্ষ্য না দেওয়া যায়, তবে চাপ তৈরি কারাটা যে কঠিন, তা বেশ স্পষ্ট।

বিরাটের গলাতেও সেই কথাই, “পরপর দু ইনিংসেই দক্ষিণ আফ্রিকার সামনে তাড়া করে তোলা যায় এমন লক্ষ্য দিয়েছি। সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন তারা”। বিরাট অবশ্যই কখনোই দোষারোপ করতে ভালবাসেন না। এদিনও তার অন্যথা  হয়নি। তবে এই নিয়ে যে কাটাছেঁড়া চলবে, তা বেশ স্পষ্ট।

close whatsapp