টুইটার রিঅ্যাকশনঃ ফাইনাল ফ্রন্টিয়ারে এসে আরও একবার মুখ থুবড়ে পড়ল ভারত, জ্বলে উঠল প্রোটিয়া আগুন

ম্যাচের সেরা হওয়ার পাশাপাশি ম্যান অফ দ্য সিরিজও নির্বাচিত হলেন কিগান পিটারসেন

South Africa vs India
South Africa vs India. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

কেপটাউনে তৃতীয় এবং নির্ণায়ক টেস্টে দক্ষিণ আফ্রিকা সাত উইকেটের জয়ের সাথে সাথে ভারতের ফাইনাল ফ্রন্টিয়ারে জেতার অপেক্ষা আরও কয়েক বছর দীর্ঘায়িত হল। চতুর্থ দিন সকালে ভারতীয় বোলাররা দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের প্রায়ই বিপাকে ফেললেও ভারত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। হয় অল্পের জন্য বল ব্যাটের প্রান্তে লাগেনি বা ক্যাচ উঠলেও ফিল্ডার সেটি ধরতে পারেননি।

ফাইনাল ফ্রন্টিয়ারে জয় অর্জনে বাধা হয়ে দাঁড়ালেন কিগান পিটারসেন

ভারত প্রথম ইনিংসে ১৩ রানের লিড অর্জন করলেও সেই লিড কাজে লাগাতে পারল না। কিগান পিটারসেনের দুর্দান্ত ৮২ রানের সৌজন্যে স্বাগতিকরা ২১২ রান তাড়া করল অনায়াসে। কেপ টাউনে ২-১ ব্যবধানে সিরিজ জেতার পিছনে পিটারসেনের অবদানকে দক্ষিণ আফ্রিকা মনে রাখবে। 

উল্লেখ্য, তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ১০১/২, জয়ের জন্য আরও ১১১ রান প্রয়োজন ছিল। যদিও প্রোটিয়া দল অধিনায়ক ডিন এলগারকে হারালেও চতুর্থ দিন তাদের ব্যাটিং দেখে মনে হল না তারা তাদের অধিনায়কের অভাব অনুভব করছে বলে। দিনের শুরুতে ভারত যদিও বা আশা করে থাকে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারকে তাড়াতাড়ি গুটিয়ে দেওয়ার কিন্তু, পিটারসেন ও র‍্যাসি ফান ডার ডাসেন (অপরাজিত ৪১) তা হতে দেননি। ড্রাইভ বা ফ্লিক করার কোন সুযোগই ছাড়েননি তাঁরা। 

পিটারসেন ও ফান ডার ডাসেন জুটিকে সাহায্য করেছে ভারতের করুণ ফিল্ডিং। জসপ্রীত বুমরাহর বল পিটারসেনের ব্যাটের প্রান্তে লাগলেও ফার্স্ট স্লিপে দাঁড়ানো চেতেশ্বর পূজারা লোপ্পা ক্যাচ ফেলে দেন। যদিও, কোন কিছুতেই প্রোটিয়া দলের এই লড়াই খাটো হয় না। পিটারসেন যখন শার্দূল ঠাকুরের শিকার হন, তখন আর ভারতের পক্ষে ম্যাচে ফেরা সম্ভব ছিল না। 

দক্ষিণ আফ্রিকাই একমাত্র দেশ যেখানে ভারত এখনও টেস্ট সিরিজ জিততে পারেনি। যেহেতু বর্তমান প্রোটিয়া দল দীর্ঘতম ফর্ম্যাটে সাম্প্রতিক সময়ে লড়াই করছিল, তাই অনেকেই আশা করেছিলেন ডিন এলগারের নেতৃত্বাধীন এই দলের বিরুদ্ধে বিরাট কোহলি ও তাঁর সতীর্থরা সিরিজ জিতে এতোদিনের এই আক্ষেপ ঘোচাতে পারবেন। প্রথম টেস্টে ১১৩ রানে ভারত জেতার পর সিরিজ জেতার সম্ভাবনা আরও উজ্জ্বল দেখাচ্ছিল। 

তার উপর প্রথম টেস্টের পর কুইন্টন ডি কক দীর্ঘতম ফর্ম্যাট থেকে বিস্ময়করভাবে অবসর ঘোষণা করায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপে একটি বিশাল শূন্যতা তৈরি হয়েছিল। সমস্ত প্রতিকূলতার মধ্যে প্রোটিয়া দল যেভাবে লড়াই করে পরের দুটি ম্যাচ জিতে ফ্রিডম সিরিজ পুনরুদ্ধার করল তাতে তাদের অভিনন্দন জানাতেই হয়। 

দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ের পর যেভাবে টুইটার প্রতিক্রিয়া দেখালো

https://twitter.com/AmitGautam16943/status/1481956203593089026?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1481956203593089026%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fthats-what-you-call-protea-fire-twitter-salutes-south-africa-for-thumping-india-in-hard-fought-test-series%2F

close whatsapp