বিরাটের আচরণে সমালোচনায় মুখর ক্ষুব্ধ গম্ভীর

Gautam Gambhir
Gautam Gambhir. (Photo Instagram)

কেপটাউনের ডি আরএস বিতর্ক যেন থেমেও থামতে চাইছে না। এলগারের আউট নিয়ে মাঠে বিরাট কোহলি, লোকেশ রাহুলদের নানান মন্তব্য ঘিরে বিতর্ক এখন তুঙ্গে। যা নিয়ে শুরু হয়ে সমালোচনার ঝড়। এমন অবস্থাতেই ডিআরএস বিতর্ক নিয়ে বিরাট কোহলির আচরণের তুমুল সমালোচনা প্রাক্তন ভারতীয় তারকা গৌতম গম্ভীরের মুখে। আন্তর্জাতিক মঞ্চে একজন ভারতীয় অধিনায়কের থেকে এটা কাম্য নয় বলেই মনে করছেন তিনি। এই প্রসঙ্গ ঘিরেই এখন বিতর্ক তুঙ্গে।

তৃতীয় দিন ম্যাচের একদন শেষের দিকে ডিন এলগারের এলবিডব্লুর সিদ্ধান্ত নিয়েই পরিস্থিতি সরগরম হয়ে ওঠে। অশ্বিনের বলে এলবিডব্লু হন প্রোটিয়া অধিনায়ক। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে সংশয় প্রকাশ করে ডি আর এস নেন তিনি। আর তাতেই দক্ষিণ আফ্রিকা শিবিরে স্বস্তি ফেরে। ডিন এলগারকে নট আউট ঘোষণা করেন ম্যাচের থার্ড আম্পায়ার। আর গন্ডোগোলের সূত্রপাত সেখান থেকেই।

আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বিরাট কোহলি। শুধু তিনিই নন অশ্বিন, লোকেশ রাহুলরাও ক্ষোভ প্রকাশ করতে থাকেন মাঠের ভিতরেই। শুরু হয় নানান মন্তব্য। সেখানেই আম্পায়ার ও সম্প্রতচারকারী সংস্থাকে উদ্দেশ্য করে স্টাম্প মাইকের সামনে গিয়ে বিরাট কোহলির কটাক্ষ। শুধু প্রতিপক্ষ দসলের দিকেই চোখ কেন তাদের। মাঠ থেকেই এমন নানান প্রশ্ন তুলতে থাকেন ভারতীয় দলের অধিনায়ক। কারণ গত ইনিংসে এমনই একটি বলে নাকি ময়াঙ্ক আগরওয়ালকে আউট দেওয়া হয়েছিল।

পরিস্থিতি সেই থেকেই উত্তপ্ত হতে থাকে। আর সেই সময়ই ম্যাচের কমেন্ট্রি করছিলেন আরেক প্রাক্তন তারকা গৌতম গম্ভীর। যিনি নট আউটের সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি একমত না হলেও, বিরাট কোহলির আচরণে অত্যন্ত ক্ষুব্ধ। কমেন্ট্রি বক্স থেকেই কোহলির সমালোচনা করতে শুরু করেন গম্ভীর। তিনি বলেন, “এই ঘটনা একদমই কাম্য নয়। আন্তর্জাতিক মঞ্চে তুমি খেলছে। শুধু তাই নয় ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব রয়েছে তোমার কাঁধে। কোনও ভারত অধিনায়কের থেকে এমন আচরণ আশা করা যায়না। এই আচরণ কোনওরকমভাবেই গ্রহনযোগ্য নয়। বহু তরুণ ক্রিকেটারদের আদর্শ তিনি। এই আচরণে অন্য বার্তাই যাচ্ছে”।

শুধু বিরাট কোহলি নয় এলগারের পক্ষে সিদ্ধান্ত যাওয়ার পর অশ্বিন, লোকেশ রাহুলরাও ক্ষোভে ফেটে পড়েছিলেন মাঠে। লোকেশ রাহুলের মুখ থেকে শোনা গিয়েছিল, গোটা দেশের বিরুদ্ধে এগারো জন ক্রিকেটার খেলছেন। টিক তেমনই ফিল্ড আম্পায়ারকে নিশানা করেন রবিচন্দ্রন অশ্বিনও। আর তা ঘিরেই এখম পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত।

ক্রিকেট মাঠে গম্ভীরের সঙ্গে কখনই বিরাট কোহলির ভাল সম্পর্ক ছিল না। এর আগেও বহুবার বিরাটের সমালোচনা করেছেন তিনি। সিরিজ চলাকালীন ফের বিরাটের সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন এই ভারতীয় তারকা।

close whatsapp