অনুশীলন শুরু রবীন্দ্র জাদেজার, দ্বিতীয় টেস্টেই ফিরতে পারেন তারকা ক্রিকেটার

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo Source: Twitter)

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে বিশ্রী হার হয়েছে ভারতের। এক ইনিংস ও ৩২ রানে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই খানিকটা স্বস্তি ভারতীয় শিবিরে। চোট সারিয়ে এবার প্রস্তুতি শুরু করে দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। এই খবর যে ভারতীয় সমর্থকদের খানিকটা হলেও স্বস্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না। প্রথম টেস্টে কোমড়ের সমস্যার জন্য মাঠে নামতে পারেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

প্রথম টেস্ট শুরুর দিনই কোমড়ের সমস্যার জেরে দলের বাইরে চলে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সেই ঘটনা যে খানিটা হলেও ভাতীয় দলকে চিন্তায় ফেলেছিল তা বলার অপেক্ষা রাখে না। তবে শোনাযাচ্ছে যে দ্বিতীয় টেস্টেই হয়ত ভারতীয় দলের জার্সিতে ফিরতে চলেছেন রবীন্দ্র জাদেজা।  শুক্রবার থেকেই নাকি অনুশীলনে ফিরেছেন রবীন্দ্র জাদেজা। তিনি দলে ফিরলে যে ভারতের বোলিং লাইনআপের পাশাপাশি ব্যাটিং লাইনআপও অনেকটা শক্তিশালী হয়ে উঠবে তা বলাই বাহুল্য। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

কোমড়ের সমস্যার জন্য প্রথম টেস্টে নামতে পারেননি রবীন্দ্র জাদেজা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে না পারলেও, ম্যাচের তৃতীয় দিনই দেখা গিয়েছিল রবীন্দ্র জাদেজাকে। ভারতীয় দলের ওয়ার্মআপ সেশনের সদস্য ছিলেন রবীন্দ্র জাদেজা। আর সেই ছবি দেখার পর থেকেই নানান হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে। তবে কী দ্বিতীয় ম্যাচেই ফিরতে চলেছেন এই তারকা ক্রিকেটার। আর সেটা হলে যে ভারতীয় দলকে তা আলাদা আত্মবিশ্বাস জোগাবে তা বলার অপেক্ষা রাখে না। সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন প্রত্যেকে।

ভারতীয় দলের টেস্ট স্কোয়াডে নিয়মিত সদস্য রবীন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও যে তিনিই এগিয়ে ছিলেন তাও বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেষ মুহূর্তে তাঁর কোমড়ের সমস্যাই ভারতীয় দলের হয়ে এই তারকা ক্রিকেটারকে মাঠে নামতে দেয়নি। অবশ্য শুক্রবার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। হাতে এখনও বেশ কয়েকটা দিন সময় রয়েছে। দ্বিতীয় টেস্টে রবীন্দ্র জাদেজা নামতে পারেন কিনা সেটাই দেখার।

প্রথম ম্যাচে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি ভারতের ব্যাটিং থেকে বোলিং ব্রিগেড। এবার সেটাই টিম ইন্ডিয়া করতে পারে কিনা সেটার অপেক্ষায় রয়েছেন সকলে। রবীন্দ্র জাদেজা ভারতীয় দলে ফেরার অপেক্ষাতেই সকলে।

close whatsapp