অতীত ভুলে ভারতীয় ক্রিকেটারদের ফোকাস এখন টেস্ট সিরিজে, বার্তা রাহুল দ্রাবিড়ের

Virat Kohli and Rahul Dravid
Virat Kohli and Rahul Dravid. (Photo Source: Twitter/imvkohli)

এবারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। সেখানেই অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে গিয়েছিল ভারত। তবে সেই স্মৃতি আঁকড়ে রেখে আক্ষেপ করার সময় এটা নয়। এবার ভারতের সামনে আরও বেশ কয়েকটা চ্যালেঞ্জ রয়েছে। বড়দিনের পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাটিতে টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপে হারের আক্ষেপ ভুলে ভারতীয় দলের ক্রিকেটাররা এখন সামনের দিকে এগিয়ে চলেছে বলেই জানিয়ে দিয়েছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

এবারের ওডিআই বিশ্বকাপের ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। সেই আক্ষেপ যে এত সহজে চলে যাওয়ার নয় তা বলাই বাহুল্য। তবে ভারতীয় দলের ক্রিকেটারা সেই জায়গা থেকে নিজেদের ফোকা স সরাতে পেরেছেন বলেই মনে করছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।  তাঁর মতে এমন পরিস্থিতিতে সকলেরই মন খারাপ হয়। সেই জায়গা থেকে কেমনভাবে ঘুরে দাঁড়াতে হয় তা ছোটবেলা থেকেই তারা শিখে চলেছে।

দক্ষিণ আফ্রিকাকে হারানো নিয়ে আশাবাদী রাহুল দ্রাবিড়

আগামী ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার ঘরের মাটিতে টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ঘরের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। সেই লক্ষ্য যেমন এবার পূরণ করতে চায় ভারতীয় শিবির, তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও রয়েছে ভারতীয় দলের সামনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের ফাইনালে পৌঁছতে গেলে যে এই ম্যাচে ভারতকে জিততেই হবে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে। তবে দলের ফোকাস যে এখন এই টেস্ট সিরিজেই রয়েছে তা মনতে দ্বিধা নেই রাহুল দ্রাবিড়ের।

তিনি জানিয়েছেন, “সেটা অতীতে হয়ে গিয়েছে। হ্যা সেই ঘটনা সত্যিই হৃদয়বিদারক। যদিও সেই পরিস্থিতিতে পিছনে ফেলে আমরা এগিয়ে গিয়েছে। এখন তোমার সামনে অন্যকিছু রয়েছে। সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্রিকেটাররাও যথেষ্ট সচেতন। এটা আমাদের কতেই হয়। ছোটবেলা থেকেই সামনের দিকে এগিয়ে যাওয়ার এই শিক্ষাটা আমরা পেয়ে থাকি। সবসময়ই যখন তুমি আউট হয়ে যাও, সেখানে একটা একটা হতাশা থাকে। কিন্তু তারপরই থাকে আরেকটা ইনিংস, সেখানেও পারফরম্যান্স করতে হবে। অর্থাত্ কখনোই সেই হতাশাকে নিজের সঙ্গে রাখা যাবে না। একজন ক্রিকেটার হিসাবে এইসবের সঙ্গে মানিয়ে নিতে হবে”।

ওডিআই বিশ্বকাপের পর এই সিরিজ দিয়েই ফের মাঠে নামছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। শেষপর্যন্ত কী হয় সেটাই  দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটাররা।

close whatsapp