দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্ট্র্যাটেজি প্রস্তুত রবিচন্দ্রন অশ্বিনের

Ravi Ashwin
Ravi Ashwin(Pic source: Randy Brooks/AFP)

আগামী ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে নামতে চলেছে ভারত। হক্সিং ডে টেস্ট ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। এই সিরিজ দিয়েই ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে নামতে চলেছে রবিচন্দ্রন অশ্বিন। সেখানেই দক্ষিণ আফ্রিকার ব্যটারদের বিরুদ্ধে নিজের বোলিং স্ট্র্যাটেজি কার্য়ত প্রস্তুত হয়ে গিয়েছে ভারতীয় দলের এই তারকা স্পিনারের। শেষপর্যন্ত তিনি সাফল্য় পান কিনা সেটা তো সময়ই বলবে। তবে রবিচন্দ্রন অশ্বিন যে নিজের পরিকল্পনা নিয়ে একেবারে প্রস্তুত তা বলার অপেক্ষা রাখে না।

দক্ষিণ আপ্রিকার বিরুদ্ধে নামার আগে নিজের প্রস্তুতি এবং স্ট্র্যাটেজি নিয়েই এবার মুখ কুললেন ভারতীয় দলের এই তারকা স্পিনার। বরাবরই বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে সাফল্যের সঙ্গে বোলিং করেছেন রবিচনদ্রন অশ্বিন। বাঁ হাতি ব্যাটারদের বিরুদ্ধে সবসময়ইভয়ঙ্কর ভারতীয় দলের এই তারকা স্পিনার। সেই ধারা এই সিরিজেও য়ে অশ্বিন বজায় রাখতে মরিয়া হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখন ম্যাচে নামার শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন তিনি। সেই প্রস্তুতি প্রসঙ্গেই নিজস্ব ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন রবিচন্দ্রন অশ্বিন।

১১ উইকেট নিতে পারলেই ৫০০ উইকেটের মালিক হবেন রবিচন্দ্রন অশ্বিন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সেখানেই রবিচন্দ্রন অশ্বিনের সামনে এক নতুন নজির গড়ারও সুযোগ রয়েছে। এই সিরিজে ১১টি উইকেট তুলতে পারলেই চেস্টের মঞ্চে স্পিনার হিসাবে ৫০০ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়বেন তিনি। সেই এলিট তালিকাতেও য়ে নাম তুলতে প্রস্তুত রবিচন্দ্রন অশ্বিন, তা বলাই বাহুল্য।

নিজের বোলিং স্ট্র্যাটেজি সম্বন্ধে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, “যেকনোও দলের কাছেই প্রস্তুতি ম্যাচ একটা বড় ভূমনিকা পালন করে। বিশেষ করে বোলারদের কাছে তার ভূমিকা অপরিসীম। সেখানেই নিজের শোল্ডার রোটেশনের দিকে যেমন নজর দিয়েছি তেমনই বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে বোলিং প্রস্তুতি সেরেছি। এখানেই আমি প্রথম বোলিং করেছিলেম যশস্বী জয়সওয়ালকে। এই ম্যাচে আমার প্রথম পরিকল্পনাই হয় বল একেবারে স্টাম্পের লাইনে রাখা্।  কারণ সেই সময়  পিচের সেখানে বেশ খানিকটা ময়েস্চার থাকে। সেখানেই ব্যাটারের পক্ষে জানা সম্ভব নয় যে বল টার্ন করবে নাকি  সোজাসুজি আসবে। ফলে সেই পরিস্থিতিতেই শর্ট লেগে ক্যাচ ওঠার সম্ভাবনা থাকে”।

২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলানো হয়নি রবিচন্দ্রন অশ্বিনকে। এরপর অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছিলেন তিনি। সেখানেই ২ ম্যাচে ১৫টি উইকেট তুলে নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ারের ৯৪তম টেস্টে নামতে চলেছে অশ্বিন। সেখানেই ৫০০ উইকেটের মাইলস্টোন তিনি তৈরি করতে পারেন কিনা সেটাঅ দেখার।

close whatsapp