দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের মঞ্চে নামার অপেক্ষায় বিরাট কোহলি
আপডেট করা - Dec 23, 2023 4:32 pm

ওডিআই বিশ্বকাপের পর বিশ্রাম শেষ। এবার মাঠে নামার অপেক্ষায় বিরাট কোহলি থেকে রোহিত শর্মা। ওডিআই বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টেস্ট সিরিজ দিয়েই মাঠে ফিরবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। যদিও একটি জরুরী কারণে হঠাত্ই দেশে ফিরে আসতে হয়েছে বিরাট কোহলিকে। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবেন তিনি। তার আগেই বিরাট কোহলির এক বিশেষ বার্তা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের মঞ্চে নামার জন্য যে বিরাট কোহলি প্রস্তুত সেই কথাই কার্যত জানিয়ে দিয়েছেন তিনি।
এবারে ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। ভারতের ফাইনালের মঞ্চে পৌঁছনোর পথে যে তিনিই প্রধান কারিগজড ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। তবে শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। সেই আফসোস যে বিরাট কোহলির এখনও মেটেনি তা বলার অপেক্ষা রাখে না। তবে এখন সামনের দিকে এগনোর পালা। সেই স্মৃতি পিছনে ফেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে নামার অপেক্ষাতেই রয়েছেন বিরাট কোহলি।
ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রান করেছিলেন বিরাট কোহলি
বরাবরই তিনি টেস্ট খেলতে ভালবাসেন। এই ফর্ম্যাটটাই যে বিরাট কোহলির কাছে সবচেয়ে প্রিয় তা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে সেদিকেই নজর বিরাট কোহলির। টেস্ট নিয়ে যে তিনি কতটা উচ্ছ্বসিত তা বলতে কোনও দ্বিধা নেই ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের। টেস্ট ক্রিকেট তাঁর কাছে একটা আলাদাই আবেগ। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই টেস্ট সিরিজেই নামতে চলেছে ভারতীয় দল। সেখানেও বিরাট কোহলির ওডিআই বিশ্বকাপের পারফরম্যান্সের ধারা অব্যহত থাকে কিনা তা তো সময়ই বলবে।
Test cricket is the toughest & most demanding but the best form of cricket!
It's pure, rich in history & heritage, say legends @ImRo45 & @imVkohli ahead of the Final Frontier vs #SouthAfrica.
Tune-in the 1st #SAvIND Test
TUE, DEC 26, 12:30 PM | Star Sports Network pic.twitter.com/wZDFGlVAVC— Star Sports (@StarSportsIndia) December 23, 2023
এই প্রসঙ্গে স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে বিরাট কোহলি জানিয়েছেন, “টেস্ট ক্রিকেট আমার কাছে হল এই খেলার ভিত। এটা যেমন ইতিহাস, তেমনই একটা সংস্কৃতি এবং ঐতিহ্য। সেই যাই হোক এটা এমন একটা জায়গা যেখানে সবকিছু সঠিকভাবে বেড়িয়ে আসে চার দিন কিংবা পাঁচ দিনের পর। এটা সকলের ভাবনার থেকেও একটা সম্পূর্ণ আলাদা ধরণের অনুভূতি”।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিক ছিলেন বিরাট কোহলি। শুধুমাত্র তাই নয় এবারের বিশ্বকাপের মঞ্চেই ওডিআই ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের সর্বোচ্চ সেঞ্চুরীর রেকর্ডও ভেঙেছেন বিরাট কোহলি। বিশ্বকাপের পর কয়েকদিনের বিশ্রাম পেয়েছিলেন। বিশ্বকাপের পর একেবারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দিয়েই মাঠে ফিরবেন বিরাট কোহলি।