অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে দূরে থাকার নির্দেশ দুই ক্রিকেটারকে

Team Zimbabwe
Team Zimbabwe. (Photo by Ian Hitchcock/Getty Images)

জিম্বাবোয়ে, আফ্রিকার কোলে অবস্থিত একটি দেশ। একসময় ক্রিকেট খেলিয়ে হিসেবে যাদের যথেষ্ট নামডাক ছিল। পরবর্তীতে বিশ্বকাপেও তাদের ভালো পারফর্ম করতে দেখা যায়। অ্যান্ডি ফ্লাওয়ার, ব্রেন্ডন টেইলার, হেনরি ওলোঙ্গার মতো বিখ্যাত ক্রিকেটারের জন্ম দিয়েছে এই দেশ। তবে হঠাৎই ক্রিকেট মহলে চর্চায় উঠে এসছে এই দেশের নাম। যদিও গত বিশ্বকাপে প্রথম দশে কোয়ালিফাই করতে পারেনি তারা। তবু এহেন চর্চার কারণ অনুধাবন করে শোনা যাচ্ছে অন্য তত্ত্ব।

জিম্বাবোয়ের দুই অন্যতম ক্রিকেটার ওয়েসলি মাধেভেরে ও ব্র্যান্ডন মাভুটাকে সাসপেন্ড করেছে ক্রিকেট বোর্ড। নিষিদ্ধ ড্রাগ নেয়ার অভিযোগে ক্রিকেট থেকে নিলম্বিত থাকতে হবে তাদের। অনির্দিষ্টকালের জন্য তাদের ক্রিকেট থেকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি শুনানিতে বসতে হবে দুজনকেই। শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে দেওয়া তাদের বক্তব্যের ভিত্তিতে নির্ধারিত হবে তাদের শাস্তির সময়কাল। জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে দুজনের নমুনাতেই নিষিদ্ধ ড্রাগের অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে। দুজনেই ক্রিকেট বোর্ডের নিদৃষ্ট আচরণবিধি লঙ্ঘন করেছেন।

গত সপ্তাহে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ক্রিকেটারই সিরিজে উপস্থিত ছিলেন। গোটা সিরিজটিতে মাধেভেরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচই খেলেছেন। মাভুটা শুধুমাত্র তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটিতে অংশগ্রহণ করেন। যদিও পরবর্তীতে তাঁকে তিনটি ওডিআই ম্যাচও খেলতে দেখা যায়। ২০১৮সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ব্র্যান্ডন মাভুটার। এখনো পর্যন্ত চারটি টেস্ট ম্যাচের পাশাপাশি ১২টি ওডিআই ম্যাচ ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির রয়েছে তার ঝুলিতে।

অন্যদিকে মাধেভেরে তিন বছর আগে জিম্বাবুয়ের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তবুও তিনি মাভুটার থেকে কিছুটা অধিক অভিজ্ঞতা সম্পন্ন তা নিঃসন্দেহে বলাই যায়। তার ঝুলিতে এখনো পর্যন্ত দুটি টেস্টের পাশাপাশি ৩৬ টি একদিনের ম্যাচ ও ৬০টি টি-টোয়েন্টি খেলার নজির রয়েছে।

আয়ারল্যান্ড সিরিজের পর মাভুটা যদিও আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশগ্রহণ করেননি। কিন্তু মাধেভেরে জিম্বাবয়ের প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। লোগান কাপে মাশনোল্যান্ড ঈগলসের হয়ে তিনি বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। একটি ম্যাচে চার রান করার পাশাপাশি ৩৪ রানে ২ উইকেট নিয়ে দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দুই প্রতিভাবান ক্রিকেটারের এই কীর্তিতে যে জিম্বাবুয়ে ক্রিকেট কিছুটা অস্বস্তিতে তা বলাই যায়। এছাড়াও তাদের দীর্ঘদিন অনুপস্থিতির কারণে জিম্বাবুয়ের জাতীয় দল কিছুটা ক্ষতির সম্মুখীন হবে।

close whatsapp