দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, প্রথম ওডিআইঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও ম্যাচ বিবরণী
আপডেট করা - Dec 18, 2023 6:23 pm

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচে কার্যত অর্শদীপ সিং এবং আভেশ খানের বোলিং পারফরম্যান্সের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা শিবির। এবার দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেও শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে প্রথম ম্যাচের পারফরম্যান্স যে ভারতীয় দলকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে।
প্রথম ম্যাচে অর্শদীপ সিং ভং আভেশ খান দুই তরুণ পেসার মিলে দক্ষিণ আপ্রিকার ৯টি উইকেট তুলে নিয়েছিল। এই ম্যাচে নামার আগে যে তাদের সেই পারফরম্যান্স ভারতীয় দলকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তা বেশ স্পষ্ট। একইসঙ্গে এই ম্যাচ জিততে পারলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ওডিআই সিরিজ জয় পাকা করে ফেলবে ভারতীয় দল। সেই কাজটা করতেই এখন মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া শিবির। সেইসঙ্গে ভারতীয় দলের তরুণ ক্রিকেটার সাই সুদর্শনের পারফরম্যান্সও অক্সিজেন যোগাবে ভারতকে।
তবে প্রথম ম্যাচে বড় রান করতে পারেননি রুতুরাজ গায়কোয়াড়। ওপেনিংয়ে ব্যর্থ হয়েছিলেন তিনি। এই ম্যাচে সেজদিকেই বাড়তি নজর রয়েছে তাঁর। এছাড়াও প্রথম ম্যাচে ভারতীয় দলে সুযোগ হয়নি রিঙ্কু সিংয়ের। সেন্ট জর্জ পার্কে রিঙ্কু সিং ভারতীয় দলের হয়ে ওডিআইয়ের মঞ্চে অভিষেক করতে পারেন কিনা সেদিকেই নজর রয়েছে সকলের।
পিচ কন্ডিশন
সেন্ট জর্জ পার্কের বাইশগজে স্পিন এবং পেস দুই বোলারদেরই প্রভাব দেখা গিয়েছে বারবার। এই মাঠে শেষ পাঁচটি ওডিআই ম্যাচের মধ্যে তিমবারই ২৫০ রানের ওপর রান হয়েছে। এই পিচে অবশ্য পেসাররাই খানিকটা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। সেইসঙ্গে এখানে একেবারে শুরুর দিকে দুরন্ত পারফরম্যান্স ব্যাটিং কন্ডিশন ভাল থাকলেও সেখানে সিম মুভমেন্ট ভালই লক্ষ্য করা যায়।
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত সম্ভাব্য প্রথম একাদশ
দক্ষিণ আফ্রিকাঃ রেজা হেনড্রিকস, টনি ডে জর্জি, রাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, অ্যান্ডাইল ফেলুকায়ো, কেশভ মহারাজ, নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়ামস, অটিনেল বার্টম্যান
ভারতঃ রুতুরাজ গা.কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, কেএল রাহুল, রিঙ্কু সিং, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মুকেশ কুমার, আভেশ খান, অর্শদীপ সিং
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত হেড টু হেড
ম্যাচ – ৯২
ভারত জয়ী – ৩৯
দক্ষিণ আফ্রিকা জয়ী – ৫০
ফলাফল হয়নি – ৩
সম্প্রচার বিবরণী
ম্যাচের সময় – বিকেল ৪.৩০ ( ভারতীয় সময়)
লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক