দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট কোহলিকেই চাবিকাঠি মনে করছেন শ্রীসন্থ
আপডেট করা - Dec 5, 2023 8:03 pm

কয়েক দিন আগেই শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপ। আপাতত বিশ্রামে রয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই এবারে ভারতীয় দলের জার্সিতে নামতে চলেছেন তিনি। টস্ট সিরিজ দিয়েই ফের মাঠে ফিরবেন এই তারকা ক্রিকেটার। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় দলের এই তাকা ক্রিকেটারকে নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গেল প্রাক্তন ক্রিকেটার শ্রীসন্থের গলায়। তাঁর মতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টেস্ট সিরিজে ভারতীয় দলের প্রধান অস্ত্র হতে চলেছেন বিরাট কোহলি।
এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় হিসাবে তো বটেই, বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলিই সর্বোচ্চ রানের মালিক। তাঁকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেও প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে শ্রীসন্থ কিন্তু মনে করছেন যে এই বিরাট কোহলিই চেস্ট সিরিজে ভারতীয় দলের প্রধান চাবিকাঠি হয়ে উঠতে চলেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির পারফরম্যান্সও যথেষ্ট ভাল রয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭১৯ রান রয়েছে বিরাট কোহলির
দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। এবার সেই পরিসংখ্যানটাই বদলাতে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সেই লক্ষ্যেই ভারতীয় দলের প্রধান চবিকাঠি হতে চলেছে বিরাট কোহলি। মনে করছেন শ্রীসন্থ। দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে এই সিরিজ জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঢ্চেও অনেকটা এগিয়ে যাবে ভারতীয় দল। এছাড়া এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের মঞ্চে ১৪ ইনিংসে ৭১৯ রান রয়েছে। সেইসঙ্গে বিরাট কোহলির ঝুলিতে রয়েছে দুটো সেঞ্চুরী এবং তিনটি অর্ধশতরান।
শ্রীসন্থ এই প্রসঙ্গে জানিয়েছেন, “অন্য কারোর কাছে নয়, বিরাট কোহলি সবসময় নিজের কাছে নিজেকে প্রমাণ করতে ভালবাসেন। আমার মনে তিনি সেই ধরণের ক্রিকেটার যিনি সবসময় সেই গর্বটা নিয়ে খেলতে ভালবাসেন। কোনওরকম ইগোর সেখানে জায়গা নেই। এটা আমার কাছেও অত্যন্ত গর্বের একটা বিষয়। আমার মনে হয় এটা বিরাট কোহলির কাছেও ব্যক্তিগত দায়িত্ব যে নিজের সেরা পারফরম্যান্সটা সেখানে দেখানো হবে। সেজন্যই এখানে আমি বিরাট কোহলি ও লোকেশ রাহুলকেই সেরা বাজি ধরব”।
শেষবারও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। এবার সেই পরিসংখ্যানটাই বদলাতে মরিয়া হয়ে রয়েছেন তিনি। শেষপর্যন্ত বিরাট কোহলি পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা সকলে।