প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলে রোহিত শর্মার স্থান ওপরের দিকে থাকবে, মত ইরফান পাঠানের

Rohit Sharma and Yashasvi Jaiswal
Rohit Sharma and Yashasvi Jaiswal. (Photo Source: Twitter)

ওডিআই বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই প্রথমবার মাঠে নামতে চলেছেন রোহিত শর্মা। সেখানেই অবশ্য টি টোয়েন্টি ও ওডিআই সিরিজের ফর্ম্যাটে নেই রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই ফের মাঠে ফিরবেন এই তারকা ক্রিকেটার। তাঁর হাত ধরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ভারতীয় দল টেস্ট সিরিজ জিততে পারে কিনা সেটা তো সময়ই বলবে। তবে ইরফান পাঠান রোহিত শর্মাকে নিয়ে আত্মবিশ্বাসী। তাঁর মতে এই সিরিজ রোহিত শর্মা জিততে পারলে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তাঁর নাম থাকবে।

শেষবার ২০২১-২২ মরসুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেই সময় বিরাট কোহলির নেতৃত্বে নেমেছিল ভারতীয় দল। কিন্তু দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে তাদের হারাতে পারেনি। সেই টেস্ট সিরিজের শুরুটা ভারতীয় দল ভালভাবে করলেও শেষরক্ষা করতে পারেনি। বিরাট কোহলির নেতৃত্বে সেই টেস্ট সিরিজে ১-২-এ হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া।  এরপরই ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের মঞ্চে ৬৭৮ রান রয়েছে রোহিত শর্মার

এবার সেই পরীক্ষা রোহিত শর্মার সামনে রয়েছে। ভারতীয় দলের অধিনায়ক হও.য়ার পর প্রথমবার দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে টেসিট সিরিজে নামছেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত কোনও বারতীয় দলের অঘধিনায়ক যে কাজ করতে পারেননি, সেটাই এবার রোহিত শর্মা করতে পারলে যে নতুন এক ইতিহাস তৈরি হবে তা বলার অপেক্ষা রাখে না। সেই প্রসঙ্গেই এবার মুখ কুলেছেন ইরফান পাঠান। তাঁর মতে এই সিরিজে রোহিত শর্মা জিততে পারলে  ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজের নাম খোদাই করবেন ফেলবেন তিনি।

ইরফান পাঠান জানিয়েছেন, “যদি রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে এই সিরিজ জিততে পারে তবে ভারতীয় ক্রিকেটের ইতিহাতে তাঁর নাম একেবারে ওপরের দিকে থাকবে। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচগুলো জেতার লক্ষ্যে রোহিত শর্মা ভারতীয় দলের অন্যতম প্রধান সদস্য। তিনি একজন ওপেনারপ এবং ভারতীয় দলের অধিনায়ক। যদি নতুন বলে সেভাবে তিনি খেলতে পারেন, তবে অন্যান্য ব্যাটাররাও সুযোগ পাবেন। সেই কারণেই নতুন বলেই সেই চকচকে ভাবটা তোমায় উঠিয়ে দিতে হবে”।

এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রোহিত শর্মা। সেই পারফরম্যান্সটাই যে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্ট সিরিজে ঘরে রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত প্রোটিয়াদের ঘরের মাঠে ভারত টেসিট সিরিজ জিততে পারে কিনা লেটাই দেখার।

close whatsapp