রবি বিষ্ণোইয়ের বোলিং পারফরম্যান্সে মুগ্ধ মুথাইয়া মুরলীথরণ
আপডেট করা - Dec 4, 2023 8:02 pm

রবিবার শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ। সেখানেই সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে তরুণ ব্রিগেডকেই মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ৪-১-এ সেই সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। একইসঙ্গে এই সিরিজের সেরা ক্রিকেটার হয়েছেন রবি বিষ্ণোই। তাঁর পারফরম্যান্স দেখে সকলেই মুগ্ধ। এবার সেই তালিকাতেই নাম উঠল আরেক প্রাক্তন তারকা ক্রিকেটার মুথাইয়া মুরলীথরণের। তাঁর মতে অন্যান্য স্পিনারদের থেকে অনেকটাই আসাদা রবি বিষ্ণোই।অন্যান্য লেগ স্পিনারদের থেকে এই তরুণ স্পিনারের বোলিংয়ের দক্ষতা অনেকটাই বেশী বলে মনে করছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজে বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন রবি বিষ্ণোই। নিজের সেরা পারফরম্যান্স দিয়ে সিরিজের সেরা ক্রিকেটারের তকমাও ছিনিয়ে নিয়েছেন রবি বিষ্ণোই। তাঁকে ইতিমধ্যেই ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলানোর দাবীতে সোচ্চ্বার হয়েছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। সেই একই কতা কার্যত শোনা গেল শ্রীলঙ্কার কিংবদন্তী স্পিনার মুথাইয়া মুরলীথরণের গলাতেও। তাঁর মতে অন্যান্য সমস্ত লেগ স্পিনারদের থেকে অনেকটাই আলাদা এই তরুণ ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচে ৯ উইকেট তুলে নিয়েছেন রবি বিষ্ণোই
শেষ ম্যাচেও অস্ট্রেলমিয়ার বিরুদ্ধে জোড়া উইকেট তুলে নিয়েছিলেন রবি বিষ্ণোই। সেই সঙ্গেই েই সিরিজের পাঁচ ম্যাচে ৯টি উইকেট তুলে নিয়েছেন তিনি। তাঁর এই পারফরম্যান্স দেখেই আপ্লুত হয়েছেন সকলে। প্রথম ম্যাচে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, বাকি চার ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে রয়েছেন রবি বিষ্ণোই। তাঁকে নিয়ে এখন উচ্ছ্বাসের সুর শোনা যাচ্ছে সকলের মুখেই।
এই প্রসঙ্গেইউ মুথাইয়া মুরলীথরণ জনিয়েছেন, প্রতি জেনারেশনেই ভারচত ভাল স্পিনার সকলকে উপহার দিয়ে এসেছে। দেখাই যাচ্ছে অনি কুম্বলে থেকে রবিচন্দ্রন অশ্বিন পর্যন্ত সকলকে। সেইসঙ্গে এই প্রজন্মের স্পিনাররাও। রবি বিষ্ণোই যেকোনও লেগ স্পিনারের থেকে সম্পূর্ণ আলাদা একজন ক্রিকেটার। তিনি যথেষ্ট দ্রুত গতিতে বোলিং করতে পারেন। অন্যদিকে অক্ষর পটেলও যথেষ্ট দক্ষতার সঙ্গে বোলিং করছেন।
গতবছরের ফেব্রুয়ারীতে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল ২৩ বর্ষীয় রবি বিষ্ণোইয়ের। সেই থেকেই নিজের পারফরম্যান্স প্রদর্শন করে চলেছেন তিনি। আইপিএলের মঞ্চেও যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন রবি বিষ্ণোই। দেশের জার্সিতে ২১টি ম্যাচ খেলে ৩৪টি উইকেট তুলে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার। তাঁর গড় রয়েছে ১৭.৩৮।