ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের কমিটি গঠন বিসিবির

Bangladesh Team
Bangladesh Team. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images)

ওডিআই বিশ্বকাপে আসার আগে তাদের নিয়ে প্রত্যাশা থাকলেও কার্যত ব্যর্থ হয়েই দেশে ফিরতে হয়েছে বাংলাদেশ ব্রুিগেডকে। বিশ্বকাপের মঞ্চে একের পর এক ম্যাচে হেরে এবরে বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে বাংলাদেশের। সেই ব্যর্থতার কারণ অনুসন্ধান করতেই এবার তিন সজস্যের কমিটি গঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।  সাকিব অল হাসানের নেতৃত্বে এবারের বিশ্বকাপের মঞ্চে মাত্র দুটো ম্যাচই জিততে পেরেছে বাংলাদেশ। এখনও পর্যন্ত তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে কিনা তা নিয়েই চলছে জোর জল্পনা।

ওডিআই বিশ্বকাপের দল গঠনের পর থেকেই বিতর্ক দানা বেঁধেছিল বাংলাদেশ ব্রিগেড নিয়ে। বিশেষ করে তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটারকে দলে না নেওয়ার জন্যই শুরু হয়েছিল তুমুল সমালোচনা। সাকিব অস হাসেনের নেতৃত্বেই এবারের বিশ্বকাপের মঞ্চে এসেছঠিল বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করলেও শেষরক্ষা করতে পরেনি তারা। একে পর এক ম্যাচ হেরে ক্রমশই বিশ্বকাপের মঞ্চে নিজেদের জায়গা হারিয়েছিল বাংলাদেশ। সেই থেকেই বাংলাদেশের দল গঠন নিয়ে উঠতে শুরু করেছিল নানান প্রশ্ন।

বিশ্বকাপের লিগ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল এবার বাংলাদেশ

বিশ্বকাপের প্রথম দল হিসাবে এবার ছিটকে গিয়েছিল বাংলাদেশ। দেশে ফেরার পর থেকেই সাকিব অল হাসানদের নিয়ে শুরু হয়েছিল সমালোচনার ঝড়। এবার তাদের বিশ্বকাপের মঞ্চে ব্যর্থতার কারণ নিয়েই অনুসন্ধান করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেন বিশ্বকাপে এমন পারফরম্যান্স হয়েছিল বাংলাদেশ, সেই কারণই খুঁজে দেখতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শোনাযাচ্ছে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষপর্যন্ত সেই কমিটি কী তালিকা জমা দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট মহল। তাদের রিপোর্টের অপেক্ষাতেই সকলে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, “ওডিআই বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ ব্রিগেডের পারফরম্যান্স কেন এমন হয়েছে তা দেখার জন্যই তৈকি করা হয়েছে এই কমিটি। সেই সমস্ত কারণই খুঁজে দেখবেন তারা। হারের কারণ খতিয়ে দেখার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে সেই রিপোর্ট জমা দেবে এই কমিটি”।

এবারের বিশ্বকাপের মঞ্চে ব্যাটিং থেকে বোলিং দুই জায়গাতেই চূুড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। লিটন দাস থেকে সাকিব অল হাসান, মুস্তাফিজুর রহমানদের মতো তারকা ক্রিকেটাররা ব্যর্থ হয়েই বারবার ফিরে গিয়েছেন সাজঘরে। সেই ব্যর্থতার কারণ খুঁজতেই এবার মাঠে নেমে পড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

close whatsapp