ফের ধাক্কা ইংল্যান্ড শিবিরে, আঙুলের চোটে শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন বাটলার

Jos Buttler
Jos Buttler. (Photo by Philip Brown/Popperfoto/ via Getty Images)

অ্যাশেজে পরপর তিন ম্যাচে হার। স্টুয়র্ট ব্রড ও জ্যাক লিচের দুরন্ত লড়াইয়ে অবশেষে সিডনিতে হার এড়িয়েছে ইংল্যান্ড। সিডনি টেস্টে একদম খাদের কিনারে দাঁড়িয়েও শেষমুহূর্তে অস্ট্রেলিয়ার জয়রথ থামাতে পেরেছে ব্রিটিশ বাহিনী। কিন্তু ব্রিটিশ শিবিরে স্বস্তি কিছুতেই ফিরছে না। একের পর এক ধাক্কা লেগেই রয়েছে রুটদের দলে। আঙুলের হাঁড়ে চিড় ধরেছে জস বাটলারের। অ্যাশেজের প়়ঞ্চম টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যটার বাটলার।

বাটলারের ছিটকে যাওয়াই শুধু নয়, আঙুলে চোট পেয়েছেন জনি বেয়ারস্টোও। আর সব মিলিয়ে সিরিজের শেষ দিন-রাতের টেস্টে নামার আগে চিন্তায় ব্রিটিশ বাহিনী। চতুর্থ টেস্ট চলার মাঝেই আঙুলে বড়সড় চোট পেয়েছিলেন বাটলার। মাঠেই শুরু হয়েছিল তার চিকিত্সাও। এরপরই হয় স্ক্যান। রিপোর্ট পাওয়ার পরই চিন্তায় পড়ে যায় ব্রিটিশ বাহিনী।

আঙুলের হাঁড়ে চোট পেয়েছেন এই ব্রিটিশ তারকা। মাঠে নামা তাঁরপক্ষে কোনওরকম ভাবেই সম্ভব নয়। বিশ্রামের পরামর্শ দিয়েছেনল চিকিত্সকরা। পঞ্চম টেস্ট শুরু হওয়ার আগেই চিকিত্সার জন্য দেশে ফিরছেন জস বাটলার। আর তাতেই ব্রিটিশ শিবিরে অস্বস্তি আরও বাড়ছে। বাটলারের সঙ্গে আঙুলে চোট রয়েছে জনি বেয়ারস্টোরও।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে ইংল্যান্ডের হয়ে এবার একমাত্র শতরানটা করেছিলেন জনি বেয়ারস্টো। কিন্তু সেই সময়ই তাঁর আঙুলে চোট লেগেছিল। আর সেটা ব্রিটিশ শিবিরের চিন্তা আরও বাড়াচ্ছে। ইতিমধ্যেই অবশ্য অলি পোপকে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে স্কোয়াডে নিয়েছে ইংল্যান্ড। বাটলারকে না পাওয়া গেলে, সেই জায়গায় দলের উইকেটকিপার হিসাবে ভাবা হচ্ছিল বেয়ারস্টোকে।

কিন্তু এখন সেই বেয়ারস্টোও পুরোপুরি সুস্থ নন। এমনকী শেষ টেস্টে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নয় খোদ ব্রিটিশ শিবিরই। সিডনিতে তাঁর হাত ধরে লড়াইয়ে ফিরেছিল ইংল্যান্ড। কিন্তু বাটলারের সঙ্গে সেই বেয়ারস্টোও যদি খেলতে না পারেন তবে কী হবে। তা নিয়েই রুটদের চিন্তা বাড়ছে।

close whatsapp