চোট সারিয়ে আসন্ন আইপিএলের মঞ্চে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: BCCI/Twitter)

সবকিছু ঠিকঠাক চললে আগামী আইপিএলের মঞ্চেই ফের দেখা যেতে চলেছে হার্দিক পান্ডিয়াকে। চোটের জন্য এবারের বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। বিশ্বাপে হার্দিকের মতো তারকা ক্রিকেটারের অনুপস্থিতি প্রতিটি ম্যাচেই ভালভাবে অনুভব করেছে টিম ইন্ডিয়া। সেই চোটের কারণে এই বঠর কার্যত আর দেশের জার্সিতে মাঠে ফেরার কোনও সম্ভাবনা নেই হার্দিক পান্ডিয়া। শোনাযাচ্ছে আসন্ন আইপিএবলের মঢ্চেই একেবারে মাঠে ফিরতে পারেন তিনি। এই মুহূর্তে এনসিএ-তে রিহ্যাব চলছে ভারতীয় দলের তারকা অল রাউন্ডারের।

ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের অন্যদম প্রধান সদস্য ছিলেন হার্দিক পান্ডিয়া।  কিন্তু ভাতীয় শিবিরে ধাক্কাটা লাগে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সময়ই।  লিগ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল জিততে পারলেও সেই ম্যাচে গোড়ালীতে চোট পেয়েছিলেনব হার্দিক পান্ডিয়া। এরপরই মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে বাধ্য হয়েছিলেন এই তারকা অল রাউন্ডার। এরপরই আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি হার্দিককে। সেই থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছিল একটা জল্পনা। শেষপর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।

বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে গোড়ালীতে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া

এবারের বিশ্বকাপের মঞ্চে তাঁর পরিবর্তে ভারতীয় দলে এসেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং প্রথম একাদশে হার্দিক পান্ডিয়ার জায়গায় এসেছিলেন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়া না থাকার প্রভাব ভালভাবেই অনুভব করতে পেরেছেন সকলে। বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। মাঠে নামতে না পারলেও সেই ম্যাচে উপস্থিত ছিলেন এই তারকা ক্রিকেটার। হার্দিক পান্ডিয়া কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়েই চলছে জোর জল্পনা। তিনি সুস্থ হয়ে উঠলেও, এই বছরে যে হার্দিক পান্ডিয়ার মাঠে ফেরার কোনও সম্ভাবনা নেই তা বলাই বাহুল্।।

টাঅমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি খবর অনুযায়ী আগামী বছর আইপিএলের সময়ই নাকি মাঠে ফিরতে চলেছেন হার্দিক পান্ডিয়া। যদিও এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। এমনকী হার্দিক পান্ডিয়াও এই বিষয় নিয়ে সরকারীভাবে কিছু জানাননি। এই বছর ভারতের সামনে ঠাসা কর্মসূচী রয়েছে। সামনেই রয়েছে টি টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এরপরই ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল।

তারপরই রয়েছে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা সফর। সেখানেও হার্দিক পান্ডিয়াকে ছাড়াই নামতে চলেছে টিম ইন্ডিয়া। শোনাযাচ্ছে একেবারেই আইপিএলের মঞ্চেই নামবেন তিনি। আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক এই তারকা অল রাউন্ডার। শেষপর্যন্ত সেখানেও তিনি ফিরতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp