অধিনায়ক হিসাবে একটি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড রোহিত শর্মার
আপডেট করা - Nov 19, 2023 3:52 pm

ফাইনালের মঞ্চে শুরুটা ভালভাবে করলেও এদিনও অর্ধশতরান করতে পারলেন না ভারতীয় দলের অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩১ বলে ৪৭ রানের ইনিংস খেলেই থামতে হয়েছিল দ্য হিটম্যানকে। ৪৭ রানে ফিরে গেলেও রেকর্ডের ঝুলি ফাঁকা যায়নি রোহিত শর্মার। ওডিআই বিশ্বকাপের এক মরসুমে অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন রোহিত শর্মা। টপকে গেলেন কেন উইলিয়ামসনকে। একটি বিশ্বকাপের মঞ্চে অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রানের মালিক হলেন রোহিত শর্মা। ৫৯৭ রান করলেন দ্য হিটম্যান।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। সেই পরিস্থিতিত রোহিত শর্মাকে ঘিরেও যে সকলের প্রত্যাশার পারদ তুঙ্গে ছিল তা বলার অপেক্ষা রাখে না। শুরুটা আক্রমণাম্তক ভাবে করেওছিলেন তিনি। কিন্তু আবারও সেই অর্ধশতরানের আগেই থেমে যেতে হল রোহিত শর্মাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৭ রামনেই থেমে গেলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে মাঠ ছাড়ার আগে কেন উইলিয়ামসনের রেকর্ড ভেঙেই সাজঘরে ফিরলেন এই তারকা ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ৩১ বলে ৪৭ রান করেছেন রোহিত শর্মা
এদিন টস জিতে ভারতকেই প্রথমে ব্যাটিং করার সুযোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল স্টার্ক। সেই সুযোগ কাজে লাগিয়ে শুরু থেকেই এদিন আক্রমমতাম্ক মেজাজে ছিলেন রোহিত শর্মা। এদিন তিনি যখন ব্যাটিং করতে এসেছিলেন সেই সময় কেন উইলিয়ামসনের থেকে ২৯ রানে পিছিয়ে ছিলেন রোহিত শর্মা। ২০১৯ সালের বিশ্বকাপে ১০ ম্যাচে কেন উইলিয়ামসন করেছিলেন ৫৭৮ রান। এই ম্যাচের আগে পর্যন্ত একটি বিশ্বকাপের মঞ্চে অধিনায়ক হিসাবে এটাই ছিল সর্বোচ্চ রান। রোহিত শর্মা যখন ব্যাটিং করতে এসেছিলেন সেই সময় তাঁর রান ছিল ১০ ম্যাচে ৫৫০।
সেই জায়গা থেকেই বিধ্বংসী ইনিংস খেলা শুরু করেছিলেন তিনি। সেইসঙ্গে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উন্মাদনাও ছিল দেখার মতো। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না রোহিত শর্মা। একের পর এক বড় শট খেললেও রোহিত শর্মা অর্ধশতরানের গন্ডী টপকাতে ফের একবার ব্যর্থই হলেন। ৩১ বলে ৪৭ রানে ইনিংস খেলেই থামতে হল ভারত অধিনায়ককে।
তবে সেই রানে পৌঁছনোর আগেই তিনি কেন উইলিয়ামসনের রেকর্জ ভেঙে দিয়েছিলেন। এবারের বিশ্বকাপে রোহিত শর্মা করলেন ৫৯৭ রান। সেই সঙ্গেই একটি বিশ্বকাপের মঞ্চে অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রান করার রেকর্ডও গড়ে ফেললেন রোহিত শর্মা।