কঠিন পরিস্থিতিতেও বাবর আজমের মানসিকতার প্রশংসায় গৌতম গম্ভীর

Babar Azam in press conference
Babar Azam in press conference. (Photo by RIZWAN TABASSUM/AFP via Getty Images)

ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে পাকিস্তান। নিউ জিল্যান্ডের জয়ের পর এবারের বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের আসা কার্যত শেষ হয়ে গিয়েছে। হিসাবের বিচারেও পাকিস্তানের সেমিফাইনালের রাস্তা অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে। আশা না থাকলেও, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম কিন্তু একেবারে আশা ছাড়তে নারাজ। বাবর আজমের এই মনোভাব দেখেই আপ্লুত প্রাক্তন ভারতীয় অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর মতে বাবর আজম একজন প্রকৃত অধিনায়কের মানসিকতার পরিচয় দিচ্ছেন। হারার আগেই হেরে না যাওয়ার মানসিকতা দেখেই খুশি হয়েছেন গৌতম গম্ভীর।

গৌতম গম্ভীরের মতে যদি এক শতাংশও সুযোগ থাকে তবে সেই সুযোগটাকেই কাজে লাগানো উচিত্ বলে মনে করছেন গৌতম গম্ভী্র। তাঁর মতে এখনও পর্যন্ত পুরোপুরি বিশ্বকাপের বাইরে নয় পাকিস্তান। ম্যাচের আগে বাবর আজমও একইরকম বার্তা দিয়েছিলেন তিনি। জয়ের হিসাবটা কার্যত অসম্ভব হলেও  ম্যাচে নামার আগেই হাল ছাড়তে নারাজ বাবর আজম। তাঁর এই মানসিকতা দেখেই আপ্লুত হয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। শনিবারই ইডেন গার্ডেন্সে নামতে চলেছে বাংলাদেশ ও ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধ্য সাধন করার লক্ষ্যে পাক অধিনায়ক বাবর আজম

ইংল্যান্ডের বিরুদ্ধে কার্যত বিরাট রানে জিততে হবে পাকিস্তানকে। হিসাব অনুযায়ী পাকিস্তান যদি প্রথমে ব্যাটিং করে ৩০০ রান করতে পারে। তবে সেখানে ইংল্যান্ডকে ১৩ রানে  অল আউট করে দিতে হবে। যা কার্যত একেবারেই অসম্ভব। এই প্রসঙ্গেই নিজের মতামত জানিয়েছিলেন বাবর আজম। সেই সময়ই তাঁর মুখে শোনা গিয়েছিল ফখর জামনের কথা। তিনি  যদি ২০ থেকে ৩০ ওবার পর্যন্ত খেলতে পারেন তবে পাকিস্তান তাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারার কথাই শোনা গিয়েছিল বাবর আজমের গলায় মুখে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে।

বাবর আজমের এঅই মানসিকতা নিয়ে আপ্লুত গৌতম গম্ভীর। তিনি জানিয়েছেন, “তিনি হলেন তাঁর দেশের প্রকৃত নেতা এবং সাংবাদিক সম্মেলনে তাঁর আত্মবিশ্বাস দেখানোর সম্পূর্ণ অধিকার রয়েছে। যদি সেখানে এক শতাংও আশা থাকে। তারা এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চ থেকে পুরোপুরি ছিটকে যায়নি। ক্রিকেটের মঞ্চে সবকিছুই সম্ভব। সেই জন্যই আমার মনে হয় যে এই সাংবাদিক সম্মেলনটা অসাধারণ ছিল”।

সেমিফাইনালের মঞ্চে নিজেদের জায়গা করতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করলে রানের রাহাড় গড়ে তুলতে হবে। সেইসঙ্গে এই ম্যাচে যে টসই সবচেয়ে বড় ফ্যাক্টর হতে চলেছে তাও বলার অপেক্ষা রাখে না।

close whatsapp