বিশ্বকাপ ২০২৩, অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও ম্যাচ বিবরণী

AUS vs BAN
AUS vs BAN. ( Photo Source: Philip Brown/Popperfoto, ARUN SANKAR/AFP via Getty Images )

শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী পারফরম্যান্স। আর তাতেই বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা করে পেলেছে অস্ট্রেলিয়া। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে নামছে অজি বাহিনী। যদিও এই ম্যাচ এখন বিশ্বকাপের মঞ্চে গুরুত্বহীন।  যদিও অস্ট্রেলিয়া এই ম্যাচ জিতেই লিগ পর্ব শেষ করে চাইবে। অন্যদিকে বাংলাদেশের কাছে এই ম্যাচ মানরক্ষার। একইসঙ্গে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা পাকা করার লক্ষ্যও রয়েছে বাংলাদেশের সামনে। শেষপর্যন্ত এই ম্যাচ জিতে কোন অধিনায়কের মুখে হাসি ফোটে তা তো সময়ই বলবে।

শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ার তাকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। এই বিশ্বকাপের মঞ্চে তাঁর ব্যাটেই প্রথম দ্বিশতরান এসেছে। সেই পারফরম্যান্স যে অস্ট্রেলিয়া শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে এই ম্যাচে অস্ট্রেলিয়া শিবিরে ফিরতে চলেছেন স্টিভ স্মিথ। গত ম্যাচে ভার্টিগোর জন্য খেলানো যায়নি এই তারকা ক্রিকেটারকে। তবে শোনাযাচট্ছে এখন নাকি স্টিভ সুস্থ রয়েছে। অস্ট্রেলিয়া শিবিরে তাঁর প্রত্যাবর্তন যে দলকে আরও বেশী শক্তিশালী করবে তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে আশা শেষ হয়ে গলেও, বাংলাদেশের কাছে এই ম্যাচের গুরুত্ব অন্যরকম। বাংবাদেসের সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার হাতছানি। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে নামতে পারবেন না সাকিব অল হাসান। হাতের আঙুলে গুরুতর চোট পেয়ে দেশে ফিরে গিয়েছেন বাংলাদেশের অধিনাায়ক। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের নেতৃত্বে সামলাবেন নাজমুল হোসেন শান্ত। শেষ ম্যাচে অবশ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেছিল বাংলাদেশ। সেই জয়ের ধারা এই ম্যাচে বজায় রাখতে পারে কিনা বাংলাদেশ তা তো সময়ই বলবে।

অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়াঃ ডেভিড ওয়ার্নার, ট্রেভিমস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, জশ ইঙ্গলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস/মার্নাস লাবুশেন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হেজেলউড

বাংলাদেশঃ লিটন দাস, তানজিদ হাসান/আনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর হমান, শোরিফুল ইসলাম

পিচ কন্ডিশন

পুণেতে এবারের বিশ্বকাপের মঢঞ্চে ব্যাটিং সহায়ক পিচই হতে দেখা গিয়েছে। সেখানেই শেষবার যখন দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড নেমেছিল, প্রথম ইনিংসে দুই দলকেই ৩৩০ রান করতে দেখা গিয়েছিল। যদিও ব্যাটারদের পাশাপাশি এই পিচে সিমাররাও যথেষ্ট সাহায্য পেয়েছিলেন। একইসঙ্গে এই পিচে খানিকটা বাউন্সও রয়েছে।

হেড টু হেড

ম্যাচ – ২১

অস্ট্রেলিয়া জয়ী – ১৯

বাংলাদেশ জয়ী – ১

ফলাফল হয়নি – ১

ম্যাচ ও সম্প্রচার বিবরণী

সময় – শনিবার ভারতীয় সময় সকাল ১০.৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার

close whatsapp