প্রোটিয়াদের হয়ে সুর চড়িয়ে বিরাটদের সাবধানবানী ফিলান্ডারের

Vernon Philander
Vernon Philander. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

দক্ষিণ আফ্রিকার হয়ে সুর চড়ানো শুরু প্রাক্তন প্রোটিয়া তারকাদের। কেপটাউন টেস্টে নামার আগে বিরাট বাহিনীকে সাবধানবাণী প্রাক্তন প্রোটিয়া পেসার ভার্নন ফিলান্ডারের। সহজ জয়ের প্রত্যাশা করাটা ভুল, এই দক্ষিণ আফ্রিকা দল এখন বিরাট কোহলিদের হারানোর জন্য প্রস্তুত। মনোবল ও আত্মবিশ্বাস দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে। তাই যদি বিরাট কোহলিরা  হেরে যান , তাতে নাকি এতটুকুও বিস্মিত হবেন না ফিলান্ডার। শেষ টেস্ট শুরুর আগেই চড়়তে শুরু করে দিয়েছে উত্তাপের পারদ।

ধারেভারে এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খানিকটা এগিয়ে থেকেই মাঠে নেমেছিল ভারতীয় দল। ভারতীয়রা তো বটেই, দক্ষিণ আফ্রিকার বহু প্রাক্তন তারকাই ঘরের মাঠে ভারতকে এগিয়ে রেখেছিলেন। আর সেঞ্চুরিয়নে প্রথম টেস্টেই দক্ষিণ আফ্রিকাকে বিরাট ব্যবধানে হারায় টিম ইন্ডিয়া। ১১৩ রানে সেই ম্যাচ প্রোটিয়াদের হারান বিরাট কোহলিরা। সেইসঙ্গে এশিয়ার দেশ হিসাবে রেকর্ডও গড়ে রাহুল দ্রাবিড়ের দল।

দ্বিতীয় টেস্ট ছিল ওয়ান্ডারার্সে। যেখানে তো আবার পরিসংখ্যানও ছিল ভারতেরই দিকে। সেইসঙ্গে আবার এই ম্যাচে নামার আগেই অবসর ঘোষণা করেছিলেন কুইন্টন ডি’কক। সব মিলিয়ে ভারতের থেকে বেশ পিছিয়ে থেকেই টেস্টে নেমেছিল প্রোটিয়া শিবির। কিন্তু এই ম্যাচেই বদলে যায় চিত্রটা। ডিন এলগারের দুরন্ত ব্যাটিং এবং দক্ষিণ আফ্রিকা বোলারদের বোলিংয়ের জেরে ওয়ান্ডারার্সেই সিরিজে সমতায় ফেরে প্রোটিয়ারা। আর এটাই যে এখন দক্ষিণ আফ্রিকা শিবিরের প্রধান আত্মবিশ্বাস তা বুঝতে বাকি নেই ভেরন ফিলান্ডারের।

তৃতীয় টেস্ট হবে কেপটাউনের নিউল্যান্ডসে। সেই ম্যাচে নামার আগে তাই বিরাটদের জন্য সাবধানবানী ফিলান্ডারের মুখে। তিনি বলেন, ‘গত টেস্টের জয়টাই এখন দক্ষিণ আফ্রিকাকে সবচেয়ে বেশী আত্মবিশ্বাস ও মনোবল যোগাবে। একটা দলের যেটা সবচেয়ে বেশী প্রয়োজন থাকে, সেই মোমেন্টামটাই যোগাচ্ছে জোহানেসবার্গের এই জয়টা আর নিউ ল্যান্ডস তো আমাদের অন্যতম ফেভারিট মাঠ। দক্ষিণ আফ্রিকার সিরিজ জয় দেখার জন্য মুখিয়ে রয়েছি’।

পরিসংখ্যান দিকে চোখ রাখলে সত্যিই কিন্তু একটু ভাববার জায়গাতেই রয়েছে ভারতীয় দল। জোহানেসবার্গে যেমন একটিও টেস্ট না হারের রেকর্ড নিয়ে তারা মাঠে নেমেছিল। ঠিক তেমনই কেপটাউনে আবার একটি টেস্ট এখনও পর্যন্ত জিততে পারেনি টিম ইন্ডিয়া। সেইদিক থেকে দেখলে ভারত হয়ত এই ম্যাচে খুব একটা এগিয়ে নেই।

বরিবারই ক্রিকেট বিশ্বে দক্ষিণ আফ্রিকার গায়ে স্লোস্টার্টার্সের তকমা রয়েছে। এবারও কিন্তু সেটাই করেছে প্রোটিয়ারা। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে সেভাবে না পারলেও, দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন ডিন এলগার। বুমরা, সামিদের বাউন্সে আঘাত সহ্য করেও দাঁড়িয়ে থেকেছিলেন ক্রিজে। আর সবশেষে জোহানেসবার্গে টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকাকে বছরের প্রথম উপহারটা দিয়েছেন তিনিই। আর সেইসঙ্গে বোলিং তো রয়েছেই।

আর এই পারফরম্যান্সটা যে তাদের প্রবল আত্মবিশ্বাস যোগাবে তা বলাই চলে। প্রোটিয়াদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে কখনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। কেপটাউনে কী ইতিহাস বদলাবে, নাকি প্রোটিয়াদের মুখেই শেষ হাসি ফোটে সেদিকেই তাকিয়ে সকলে।

 

close whatsapp