ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ৩৭, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

India and South Africa
India and South Africa. (Photo Source: INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

প্রিভিউ

৫ই নভেম্বর, রবিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৩৭ তম ম্যাচে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন ভারতের মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।

ভারতীয় দল এখন দারুণ ফর্মে রয়েছে। তারা ইতিমধ্যেই চলতি ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে। তারা এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে এবং সবকটি ম্যাচেই তারা জয় পেতে সক্ষম হয়েছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল এই মুহূর্তে পয়েন্ট তালিকায় প্ৰথম স্থানে রয়েছে। তাদের নেট রান রেট হল +২.১০২।

দক্ষিণ আফ্রিকাও এই মুহূর্তে দুর্ধর্ষ ফর্মে রয়েছে। তারা এবারের ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র ১টি ম্যাচে হেরেছে। বাকি ৬টি ম্যাচের প্রত্যেকটিতেই তারা জয় পেয়েছে। ভারতের বিরুদ্ধে ম্যাচটি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচটি জিততে পারলে তারাও সেমিফাইনালে পৌঁছে যাবে। এখন তারা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের নেট রান রেট হল +২.২৯০।

সম্ভাব্য একাদশ

ভারত

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকা

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

বিরাট কোহলি – তিনি চলতি ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত অসাধারণ ফর্ম দেখিয়েছেন। তিনি ৭টি ম্যাচ খেলে ৪৪২ রান করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ৯৪ বলে ৮৮ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন।

রাসি ফান ডার ডুসেন – তিনি এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি ৭টি ম্যাচ খেলে ৩৫৩ রান করতে সক্ষম হয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ১১৮ বলে ১৩৩ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন।

অলরাউন্ডার

রবীন্দ্র জাদেজা – চলতি ওডিআই বিশ্বকাপে তিনি ব্যাট হাতে এখনও পর্যন্ত ৮২ রান করতে সক্ষম হয়েছেন। অন্যদিকে, বল হাতে তিনি ৯টি উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ২৪ বলে ৩৫ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। এছাড়াও, এই ম্যাচে তিনি ১টি উইকেট পেয়েছিলেন।

মার্কো জ্যানসেন – তিনি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ দক্ষিণ আফ্রিকাকে এখনও পর্যন্ত খুব ভালো পরিষেবা দিয়েছেন। তিনি ব্যাট হাতে ১৪৩ রান করেছেন এবং বল হাতে ১৬টি উইকেট নিয়েছেন। টম ল্যাথামের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে তিনি ৩টি উইকেট নিয়েছিলেন।

বোলার

মহম্মদ শামি – তিনি এই মুহূর্তে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। তিনি এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছেন এবং ইতিমধ্যেই ১৪টি উইকেট নিয়ে ফেলেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ৫টি উইকেট শিকার করেছিলেন।

জেরাল্ড কোয়েটজি – ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তিনি ইতিমধ্যেই ১৪টি উইকেট নিয়ে ফেলেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ২টি উইকেট পেয়েছিলেন।

উইকেটরক্ষক

কুইন্টন ডি কক – তিনি এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুর্ধর্ষ ফর্ম দেখিয়েছেন। তিনি ইতিমধ্যেই ৪টি শতরান সহ ৫৪৫ রান করে ফেলেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার ব্যাট থেকে ১১৪ রানের একটি দারুণ ইনিংস এসেছিল।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

রোহিত শর্মা, কুইন্টন ডি কক (সহ-অধিনায়ক), বিরাট কোহলি (অধিনায়ক), রাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, মার্কো জ্যানসেন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, জেরাল্ড কোয়েটজি।

close whatsapp