বিশ্বকাপ ২০২৩, অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

Shadab Khan and Pat Cummins
Shadab Khan and Pat Cummins. (Photo Source: Twitter)

শুক্রবার বিশ্বকাপের মঞ্চে আরেকটা মেগা ডুয়েলে নামতে চলেছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। শেষ ম্যাচে ভারতের কছে হেরে গিয়েছে পাকিস্তান। এবার তাদের সামনমে রয়েছে অস্ট্রেলিয়া। সেখানেই যে পাক বাহিনী ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে রয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। অন্যদিকে এবারের বিশ্বকাপে সদ্য একটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত যে তারা খাদের কিনারকে দাঁড়িয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে।

এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সেভাবে নিজেদের ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি অস্ট্রেলিয়া। তবে গত ম্যাচে মিচেল মার্শ ও জশ ইঙ্গলিসের পারফরম্যান্স যে অস্ট্রেলিয়াকে আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন। পাকিস্তানও যে এই মন্যাচে অস্ট্রেলিয়াকে এক ইঞ্চিও জায়গা ছেড়ে দেবে না তাও বেশ স্পষ্ট। তবে বাবর আজম, ইমাম উল হকদের ফর্মে বা থাকাটা বেশ চিন্তায় রাখছে পাকিস্তানকে।

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়াঃ ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেজেলউড

পাকিস্তানঃ বাবর আজম, আবদুল্লা সাফিক, ইমাম উল হক, সওদ শাকিল, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, হারিস রওফ, হারিস রওফ

ফ্যান্টাসি ক্রিকেটে সেরা বাছাই

ব্যাটার

মহম্মদ রিজওয়ানঃ এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। এখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও যে তিনি পাকিস্তানের প্রধান রসা তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে ২৪৮ রান রয়েছে মহম্মদ রিজওয়ানের। নেতৃত্বের জন্য ভাল চয়েজ তিনি।

মার্নাস লাবুশানেঃ এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান রয়েছে মার্নাস লাবুশানের। সেখানেই মার্নাস লাবুশানে বিশ্বকাপের মঞ্চে করেছেন ১১৩ রান। ফ্যান্টাসি দলে তাঁকে রাখা যেতেই পারে।

অল রাউন্ডার

গ্লেন ম্যাক্সওয়েলঃ এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সেভাবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। তবে বল হাতে তিন ম্যাচে তিন উইকেট তুলে ফেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এখনও পর্যন্ত বিশ্বকাপে ৪৯ রান করেছেন ম্যাক্সওয়েল।

বোলার

মিচেল স্টার্কঃ অস্ট্রেলিয়ার হয়ে এই বিশ্বকাপে ভাল ফর্মে রয়েছেন মিচেল স্টার্ক। তিনি এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র পাঁচটি উইকেটই নিয়েছেন। সেইসঙ্গে ৫৫ রানও করেছেন মিচেল স্টার্ক। নেতৃত্বের জন্য ভাল চয়েজ তিনি।

হাসান আলিঃ পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত বোলিংয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন হাসান আলি। তিন ম্যাচে সাত উইকেট তুলে নিয়েছেন তিনি। সেইসঙ্গে তাঁর ইকনমি রেট রয়েছে ৬।

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত সম্ভাব্য একাদশ

মহম্মদ রিজওয়ান, আবদুল্লা শফিক, সওদ শাকিল, মার্নাস লাবুসানে, গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ নওয়াজ, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, শাহিন আফ্রিদি, হারিস রওফ, হাসান আলি

close whatsapp