ভারতের বিরুদ্ধে নামার আগে সাকিব অল হাসানের দিকেই সকলের নজর
আপডেট করা - Oct 17, 2023 4:41 pm

বৃহস্পতিবার পুণেতে ভারতের বিরুদ্ধে নামছে বাংলাদেশ। তার আগে এখন সাকিব অল হাসানের দিকেই নজর গোটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। হবে নাই বা কেন চোটের জন্য এই মুহূর্তে অনি্চিত হয়ে রয়েছেন তিনি। বিশ্বকাপে নিজেদের রাস্তা প্রশস্ত রাখতে ভারতের বিরুদ্ধে জিততেই হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যে দলের অন্যতম প্রধান হাতিয়ার য়ে অদিনায়ক সাকিব অল হাসান তা বলার অপেক্ষা রাখে না। যদিও শোনাযাচ্ছে চোট সারিয়ে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন সাকিব অল হাসান। বুধবার প্রস্তুতির পরই চূড়ান্ত সিদ্ধান্ত তাঁকে নিয়ে।
শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচে বিশ্রীভাবে হারতে হয়েছিল বাংলাদেশকে। একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররাও। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই এবার ঘুরে দাঁড়াতে চায় তারা। কিন্তু সেই লক্ষ্যে সাকিব অল হাসানের চোটই যে চিন্তায় রাখছে বাংলাদেশ শিবিরকে তা বলার অপেক্ষা রাখে না। পেশীতে চোট পেয়েছিলেন তিনি। এখন অবশ্য অনেকটাই সেরে উঠেছেন সাকিব অল হাসান। শোনাযাচ্ছে তিনি নাকি সুইমিং সেশনও সেরেছেন ভালভাবে।
এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপের মঞ্চে মাত্র পাঁচটি উইকেট পেয়েছেন সাকিব অল হাসান
নেট সেশন সুরু না করলেও ইতিমধ্যেই প্রস্তুতিতে নেমে পড়েছেন সাকিব অল হাসান। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর এখনও পর্যন্ত নাকি কোনওরকম ব্যথা আর অনুভব করছেন না সাকিব অল হাসান। সেইসঙ্গে রানিং বিটুইন দ্য উইকেটও করেছেন বাংলাদেশের অধিনায়ক। এমনকী সুইমিং সেশনও সেরেছেন তিনি। সেখানেও সাকিব অল হাসানের কোনওরকম সমস্যা হয়নি। এখন সুধুই নেট সেশনে নামার অপেক্ষায় রয়েছেন সকলে। বুধবার শেষ প্রস্তুতির পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
এই প্রসঙ্গে টিম ডিরেক্টর খালেদ মামুদ জানিয়েছেন, সাকিব অল হাসানের এখন কোনওরকম যন্ত্রনা নেই। তিনি ভালই রয়েছেন। তবে সবকিছু বিস্তারিতভাবে ও পরিষ্কারভা্বে বআমরা জানতে পারব আগামীকাল সাকিব অল হাসান নেট সেশনে নামার পরই। তিনি ভারতের বিরুদ্ধে খেলার ব্যপারে আমরা অত্যন্ত আশাবাদী। তিনি এদিন সুইমিং সেশনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন এবং জিম সেশনেও সময় কাটিয়েছেন। আগামী কাল স্ক্যানের রিপোর্ট পাব আমরা, সেখানেই সবকিছু পরিষ্কারভাবে জানতে পারব।
এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে ৩ উইকেট তুলে নিয়েছিলেন সাকিব অল হাসানষ যদিও পরের দুই ম্যাচে সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেননি এই তারকা ক্রিকেটার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে ৫৪ রান দিয়ে মাত্র একটি উইকেটই তুলতে পেরেছিলেন বাংলাদেশের অধিনায়ক। সব মিলিয়ে তিন ম্যাচ মিলিয়ে মাত্র পাঁচটি উইকেটই তুলতে পেরেছিলেন সাকিব অল হাসান।