‘বাহ্যিক গোলমালের’ মাঝেও ম্যানেজমেন্টের সমর্থন অব্যাহত, কৃতজ্ঞতা প্রকাশ পূজারার
কঠিন পরিস্থিতে ৮৬ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন তিনি
আপডেট করা - Jan 6, 2022 10:41 am

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ ফর্মের সাথে সংগ্রাম করা ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা টিম ম্যানেজমেন্টের থেকে নিরন্তর সমর্থন পাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রর হয়ে খেলা এই ক্রিকেটার বলেছেন যে তিনি বারো মাসেরও বেশী সময় ধরে চলা বাহ্যিক গোলমালের প্রতি মনোযোগ দেননি এবং নিজের পরিশ্রমের উপর ভরসা রেখেছেন।
প্রাক্তন সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং পূজারা, উভয়ের খারাপ ফর্মের কারণে সাম্প্রতিক সময়ে তাঁদের দিকে সমালোচনার ঢেউ ধেয়ে এসেছে। একটি খারাপ সময়ের মধ্য দিয়ে গেলে একজন ক্রিকেটারের আরও বেশী করে কঠোর পরিশ্রমের চেষ্টা করে যাওয়া উচিত এবং কখনওই ফোকাস নষ্ট হতে দেওয়া উচিত নয়, বলেছেন পূজারা।
বাহ্যিক গোলমালের দিকে নয়, গুরুত্বপূর্ণ হল সঠিক রুটিন অনুসরণ করা, বলেছেন চেতেশ্বর পূজারা
“টিম ম্যানেজমেন্ট সবসময় সমর্থন করে, তাই আমি বলব বাহ্যিক গোলমালের আওয়াজটা বেশী হচ্ছিল। কোচিং স্টাফ, অধিনায়ক, সবাই সব খেলোয়াড়কে সমর্থন করে,” বুধবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় পূজারা বলেছেন।
“এবং আমরা কঠোর পরিশ্রম করে চলেছি, এমন সময় আসে যখন আপনি খুব বেশি রান পান না কিন্তু, একজন ক্রিকেটার হিসাবে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক রুটিন অনুসরণ করা, নিজের কাজের নৈতিকতা ঠিক রাখা এবং আপনার খেলা নিয়ে খেটে যাওয়া,” তিনি বলেছেন।
পুজারা দক্ষিণ আফ্রিকায় তাঁর অভিযান খুব খারাপভাবে শুরু করেছিলেন। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের প্রথম ইনিংসে গোল্ডেন ডাক দিয়ে শুরু করেন এবং দ্বিতীয় ইনিংসে ১৬ রানের ইনিংস খেলেন। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসেও খারাপ ফর্ম অব্যাহত থাকে। ৩৩ বল ধরে ব্যাটিং করে মাত্র তিন রান করেছিলেন।
কিন্তু দ্বিতীয় ইনিংসে এক অন্য পূজারাকে দেখা যায়। ১০টি চারের সাহায্যে ৮৬ বলে ৫৩ রান করেন। তাঁর ও রাহানের মূল্যবান ১১১ রানের পার্টনারশিপ ভারতকে ২৬৬ রানের একটি ভদ্রস্থ রান খাড়া করতে সাহায্য করে। স্বাগতিক দল প্রোটিয়াদের সামনে ২৪০ রানের লক্ষ্য দেয় ভারত।
“কারণ এমন সময় আছে যখন আপনি রান পাবেন না, কিন্তু আপনি যদি সঠিক প্রক্রিয়াগুলি অনুসরণ করেন তবে আপনি রান করতে পারবেন। সুতরাং, আজকে এটাই ঘটেছে এবং আমি নিশ্চিত যে এই ফর্মটি অব্যাহত থাকবে এবং আমরা পরের ম্যাচেও বড় স্কোর পাব,” তিনি যোগ করেছেন।
তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় টেস্ট জিততে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১২২ রান, হাতে এখনও আট উইকেট।