বিশ্বকাপ ২০২৩, অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কাঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস
আপডেট করা - Oct 15, 2023 11:20 pm

বিশ্বকাপের মঞ্চে শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি টিম ইন্ডিয়া। প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এই মুহূর্তে অস্ট্রেলিয়া যে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে চলেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সেমিফাইনালের রাস্তা প্রশস্ত রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে প্যাট কামিন্সদের।। কিন্তু সেই লক্ষ্যে এগনোর রাস্তাটা যে খুব েকাট সহজ হবে না তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
প্রথম ম্যাচে ভারতের কাছে হার। দ্বিতীয় ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই চিত্রটা একেবারই বদলায় নি। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামতে চলেছে অস্ট্রেলিয়া। ধারেভারে এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়ার ব্যাটিং পারফরম্যান্স যে তাদের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। শেষ দুই ম্যাচেই অস্ট্রেলিয়ার ব্যাটাররা সেভাবে সফল হতে পারেননি। এই ম্যাচে নামার আগে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের যে সেই দিকেই নজর রয়েছে তা বলাই বাহুল্য।
অন্যদিকে শ্রীলঙ্কার তাদের প্রথম দুটো ম্যাচে হারলেও, দুই ম্যাচেই ভাল ব্যাটিং পারফর্ম্যামন্স দেখিয়েছে তারা। বিশেষ করে কুশল মেন্ডিসের মতো তাকা ক্রিকটারের ব্যাট থেকে বড় রানের ঝলক দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও যে শ্রীলঙ্কার প্রধান ভরসা তাদের ব্যাটিং পারফরম্যান্স তা বেশ স্পষ্ট। একইসঙ্গে দুনিথ ওয়েল্লালাগে ও মথিসা পাথিরানারা যদি ছন্দে থাকেন, অস্ট্রেলিয়া যে সমস্যায় পড়তে পারে তা বলার অপেক্ষা রাখে না।
অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা সম্ভাব্য একাদশ
অস্ট্রেলিয়াঃ ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হেজেলউড
শ্রীলঙ্কাঃ পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডিসিলভা, চামিকা করুণারত্নে, দুনিথ ওয়েল্লালাগে, মহিস থিকসানা, লাহিরু কুমারা, দিলশান মদুশঙ্কা
অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
কুশল মেন্ডিসঃ এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন কুশল মেন্ডিস। প্রথম দুই ম্যাচেই শ্রীলঙ্কার হয়ে সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছেন কুশল মেন্ডিস। ইতিমধ্যেই দুই ম্যাচে ১৯৮ রান করে ফেলেছেন কুশল মেন্ডিস। সেইসঙ্গে স্ট্রাইকরেট রয়েছে ১৬৬.৩৯।
ডেভিড ওয়ার্নারঃ ডেভিড ওয়ার্নার এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে এই প্রতিযোগিতায় রানের মুখ দেখেছেন। যদিও বড় রান তিনি করতে পারেননি। তবে ডেভিড ওয়ার্নার যে যেকোনও সময়ে চমক দেখাতে পারেন তা বলার অপেক্ষা রাখে না।
বোলার
মিচেল স্টার্কঃ এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের বোলার হিসাবই এসেছিলেন মিচেল স্টার্ক। কিন্তু ব্যাটিংয়েও নিজের পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ইতিমধ্যে ৩ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ৫৫ রান রয়েছে মিচেল স্টার্কের।
জশ হেজেলউডঃ এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স দেখাচ্ছেন জশ হেজেলউড। এখনও পর্যন্ত দুই ম্যাচে চার উইকেট তুলে নিয়েছেন তিনি। তাঁর ইকনমি রেট রয়েছে ৫.৪৪।
অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ফ্যান্টাসি ক্রিকেটের সম্ভাব্য প্রস্তাবিত একাদশ
কুশল মেন্ডিস ( অধিনায়ক), সাদিরা সামাবিক্রমা, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, পাথুম নিসাঙ্কা, চরিথ আসালঙ্কা, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়াল, দুনিথ ওয়েল্লালাগে, মিচেল স্টার্ক ( সহ অধিনায়ক ), জশ হেজেলউড