ভারতের বিরুদ্ধে নামার আগে সাকিব অল হাসানের চোট চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশের
আপডেট করা - Oct 15, 2023 8:20 pm

আগামী ১৯ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে নামার আগেই অধিনায়ক সাকিব অল হাসানকে নিয়ে চিন্তায় বাংলাদেশ শিবির। পেশীতে চোট পেয়েছেন বাংলাদেশের তারকা অধিনায়ক। ভারতের বিরুদ্ধে নামার আগে সাকিব অসল হাসানের েই চোট যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এই মুহূর্তে চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক। সাকিবের খেলা ঘিরে জল্পনা যে ক্রমশই বাড়ছে তা বেশ স্পষ্ট।
ভারতের বিরুদ্ধে নামার আগে অবশ্য এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। ১৯ অক্টোবর ভারতের বিরুদ্ধে পুণেতে খেলতে নামবে বাংলাদেশ শিবির। তার আগে বাংলাদেশের অধিনায়ক সাকিব অল হাসান হঠাত্ই অনিশ্চিত হয় পড়েছেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই চোট পেয়েছিলেন সাকিব অল হাসান। সেই ম্যাচে খেলতে পারলেও, তাঁকে নিয়ে যে বাংলাদেশ শিবির খুব একটা স্বস্তিতে রয়েছে এমমনটা একেবারেই বলা যায় না। ভারকের বিরুদ্ধে সাকিব অল হাসানকে ছাড়া যদি ভারতীয় দলকে নামতে হয়, সেই ঘটনা যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের ওপর চাপ অনেকটাই বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।
এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপের মঞ্চে মাত্র ৫ উইকেট নিয়েছেন সাকিব অল হাসান
এবারে বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করতে পারলেও পরপর দুই ম্যাচেই হেরে গিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিততে পেরেছিল বাংলাদেশ। এরপর নিউ জিল্যান্ড এবং পাকিস্তান দুই দলের কাছেই হারতে হয়েছে তাদের। আগামী ১৯ অক্টোবর ভারতের বিরুদ্ধে নামতে চলেছে বাংলাদেশ ব্রিগেড। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। কিন্তু দিন এগনোর সঙ্গে সঙ্গে সেখানে সাকিব অল হাসানের খেলা নিয়েও বাংলাদেশ শিবিরে চিন্তাটা ক্রমশই বেড়ে চলেছে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ জয়ে ফিরতে পারে কিনা তা তো সময়ই বলবে।
এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে ৩ উইকেট তুলে নিয়েছিলেন সাকিব অল হাসানষ যদিও পরের দুই ম্যাচে সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেননি এই তারকা ক্রিকেটার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে ৫৪ রান দিয়ে মাত্র একটি উইকেটই তুলতে পেরেছিলেন বাংলাদেশের অধিনায়ক। সব মিলিয়ে তিন ম্যাচ মিলিয়ে মাত্র পাঁচটি উইকেটই তুলতে পেরেছিলেন সাকিব অল হাসান।
শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময়ই পায়ের পেশীতে চোট পেয়েছিলেন সাকিব অল হাসান। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি জারি করা হয়েছে তাঁর চোট নিয়ে। আপাতত চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।