ফিরে দেখা ওডিআই বিশ্বকাপ কেরিয়ারে এমএস ধোনির পাঁচ অর্ধশতরান
আপডেট করা - Sep 29, 2023 8:55 pm

ভারতীয় ক্রিকেটে তিনি ক্যাপ্টেন কুল নামেই পরিচিত। মহেন্দ্র সিং ধোনির ছোঁয়ায়যে ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগ শুরু হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বের অন্যতম বেস্ট ফিনিশারের তকমাই রয়েছেন এমএস ধোনির গায়ে। তাঁর হাত ধরে দ্বিতীয়বার ওডিআই বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির। বিশ্বকাপের মঞ্চে অন্যান্য তারকা ব্যাটারদের ব্যাট থেকে বড়রানের বহু ইনিংস থাকলেও এসএস ধোনির ক্ষেত্রে তেমনটা খুুঁজে পাওয়া যায় না।এখনও পর্যন্ত কেরিয়ারের চারটি বিশ্বকাপের মঞ্চে মাত্র পাঁচটিই অর্ধশতরান করতে পেরেছেন তিনি।
তার পিছনে কারণও অবশ্য রয়েছে একাধিক। ভারতীয় দলের হয়ে বরাবরই ছয় নম্বরে ব্যাটিং করতে দেখা গিয়েছে ক্যাপ্টেন কুলকে। সবসময়ই ব্যাটিংয়ের জন্য বেশী বল পাননা এমএস ধোনি। বরাবরই দেখা গিয়েছে কঠিন পরিস্থিতিতে নেমে দলের পরিস্থিতি সামাল দিয়ে যোগ্য ফিনিশারের ভূমিকা পালন করেছেন তিনি। আর সেই কারণেই যে এমএস ধোনির ব্যাটে বিশ্বকাপের মঞ্চে মাত্র পাঁচটি অর্ধশতরান রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
২০০৭ সালে কেরিয়ারের প্রথম ওডিআই বিশ্বকাপ খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১১ সালে বিশ্বকাপের কেরিয়ারে প্রথমবার অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। আর তাতেই আপ্লুত হয়েছিলেন সকলে। ফাইনালের মঞ্চে এমএস ধোনির সেই ৯১ রানের ইনিংস এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। তাঁর হাত ধরেই তো দ্বিতীয়বার বিশ্বকাপের ট্রফি এসেছিল ভারতের ট্রফি ক্যাবিনেটে।
২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯১ রানের ইনিংস মহেন্দ্র সিং ধোনির

বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল ভারত। শুরু থেকেই সেই ম্যাচে ছিল হাড্ডহাড্ডি লড়াই। সেই পরিস্থিতিতেই সকলকে চমকে দিয়ে হঠাত্ই ব্যাটিং অর্ডার ওপরের দিকে ব্যাটিং করতে নেমেছিলেন এমএস ধোনি্ আর সেই পারফরম্যান্সটা এখনও পর্যন্ত সকলের মনে টাটকা হয়ে রয়েছে। ধোনির সেই ৯১ রানে ভর করেই দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। শেষ বলে ছয় হাঁকিয়েই ম্যাচ জিতিয়েছিলেন এমএস ধোনি। এমএস ধোনির সেই ৯১ রানের ইনিংস জুড়ে ছিল ৮টি চার এবং দুটো ওভার বাউন্ডারি। সেই ম্যাচ উইনিং নকটাই ছিল এম ধোনিক বিশ্বকাপের কেরিয়ারের প্রথম অর্ধশতরান।
আর সেই পারফরম্যান্সে ভর করেই ভারতরে বিশ্বকাপ দেওয়ার পাশাপাশি হয়ে উঠেছিলেন বিশ্বের সেরা ফিনিশারও।
২০১৫ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৮৫* রানের ইনিংস এমএস ধোনির

২০১১ সালের পর বিশ্বকাপের কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরান এমএস ধোনি পেয়েছিলেন ২০১৫ সালের বি্শ্বকাপে। সেখানেই জিম্বাবোয়ের বিরুদ্ধে ফের একটা ম্যাচ উিনিং নক খেলেছিলেন এমএস ধোনি। সেই ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭৬ বলে ৮৫ রানের ইনিংস খেলেছিলেন ক্যাপ্টেন কুল। সেইসঙ্গেই জিম্বাবোয়ের বিরাট রান তাড়া করে ভারতের জয় নিশ্চিত করে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর সেই ইনি্ংসটি সাজানো ছিল ৮টি চার ও দুটো ছয় দিয়ে।
২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৫ রানের ইনিংস এমএস ধোনির

২০১৫ সালের বিশ্বকাপেই তৃতীয় অর্ধশতরান পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেমিফাইনালের মড্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। যদিও সেই ম্যাচ আর জেতাতে পারেননি তিনি। সেই ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ৬৫ রান করেছিলেন মহেন্দ্র সিং ধোনিই। কিন্তু ফিনিশ করে মাঠ ছাড়তে পারেননি তিনি। বিশ্বকাপের মঞ্চে এটাই চিল এমএস ধোনির তৃতীয় অর্ধশতরান।
২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫৬* রানের ইনিংস এমএস ধোনির
বিশ্বকাপের কেরিয়ারে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ অর্ধশতরান পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই ম্যাচেই এমএস ধোনির ব্যাট থেকে এসেছি্ল অর্ধশতরানের ইনিংস। ওয়েস্ট ইঅন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচে সহজেই জয় পেয়েছিল ভারতীয় দল। এই ম্যাচেও শেষপর্যন্ত অপরাজিতচিলেন এমএস ধোনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি খেলেছি্লেন ৫৬ রানের ইনিংস। সেখানেই এমএস ধোনির ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও দুটো ছয় দিয়ে।
২০১৯ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৫০ রান এমএস ধোনির

২০১৯ সালের সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারত। সেই ম্যাচের এমএস ধোনির রান আউটের সেই চিত্র এখনও সকলের স্মৃতিতে টাটকা। সেই রান আউট হওয়ার আফসোস এমএস ধোনির মুখ থেকেও পরে শোনা গিয়েছিল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের মঞ্চে ৫০ রান করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এবারও নিখুঁতভাবে ম্যাচ ফিনিশ করে মাঠ ছাড়তে পারেননি এই তারকা ক্রিকেটার। সেই ম্যাচে এমএস ধোনির স্ট্রাইকরেট ছিল ৬৯.৪৪। এটিই ছিল তাঁর বিশ্বকাপ কেরিয়ারের পঞ্চম অর্ধশতরান।