পাকিস্তানের বিরুদ্ধে ভারতকেই ফেভারিট মনে করছেন রবি শাস্ত্রী
আপডেট করা - Oct 14, 2023 11:43 am

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই বিশব্কাপের মঞ্চে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুকি ভাত ও পাকিস্তান। সেউ ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। বিরাট অনুষ্ঠান দিয়েই এদিন আরম্ভ হতে চলেছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। সেখানেই শেষপর্।ন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ম্যাচ শুরুর হওয়ার আগে চলচে নানান হিসাব নিকাশ। সেই লড়াইয়ের আগে অবশ্য ভারতকেই এগিয়ো রাখছেন প্রাক্চতন কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে এই ম্যাচে রোহিত শর্মারাই ফেভারিটের তকমা নিতে নামতে চলেছে। পাকিস্তান ভারতের থেকে বহু পিছিয়ে রয়েছে বলেই মনে করছেন তিনি।
ওডিআই বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত একবারও ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পাকিস্তান। সাতবারের সাক্ষাতে সাতবারই জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। এবার ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে নামছে তারা। পাকিস্তান বিশ্বকাপের সেই পরিসংখ্যান বদলের জন্য মরিয়া হয়ে রয়েছে। কিন্তু প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মতে সেই সম্ভাবনা নেই বললেই চলে। তাঁর মতে এই ম্যাচ পাকিস্তানকে জিততে হলে তাদের নিজেদের সেরা পারফরম্যান্সের থেকেও ভাল পারফরম্যান্সটা ভারতের বিরুদ্ধে করতে হবে।
বিশ্বকাপের মঞ্চে সাতবারের সাক্ষাতে সাতবারই জয় তুলে নিয়েছে ভারত
শনিবার সকাল থেকেই চলছে জোর জল্পনা। শেষবার এই দুই দল এবারের এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল। সেখানে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। রোহিত শর্মা, শুভমন গিল যেমন ওপেনিংয়ে পাকিস্তানের বিরুদ্ধে ঝড় তুলেছিলেন। তেমনই বিরাট কোহলি ও লোকেশ রাহুলের হাত থেকে এসেছিল সেঞ্চুরী ইনিংস। ওডিআই ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ রানের রেকর্ড করেছিল টিম ইন্ডিয়া। একইসঙ্গে সর্বোচ্চ রানে জয়েরও রেকর্ড গড়েছিল তারা। সেই পারফরম্যাম্সটা যে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
ভারত বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ শুরু হওয়ার আগে রবি শাস্ত্রী জানিয়েছেন, “এটা সত্যিই একটা অন্যতম উন্মাদনা তৈরি করতে চলেছে। সবচেয়ে বেশী সমর্থকের উপস্থিতি দেখা যেতে চলেছে এদিনের ম্যাচে। এই ম্যাচ ঘিরে উন্মাদনাটাই থাকবে সম্পূ্র্ণ অন্যরকম। আমি বিশ্বাস করি যে ভারতীয় দল এই ম্যাচে একেবারে ফেভারিট হিসাবেই নামতে চলেছে। যদি পাকিস্তান ভারতকে হারাতে চায় তবে এই ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্সের থেকেও এ++++ পারফরম্যান্স দিতে হবে। সেটা তারা করতেও পারেষ আমরা জানি কতটা আনপ্রেডিক্টেবল তারা”।
আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতের প্রথম এরকাদশ কী হতে পারে তা নিয়েও জোর জল্পনা চলছে। শুভমন গিল ফিরবেন কিনা সেটাও দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।