ভারত-পাকিস্তান ম্যাচের আগে মঞ্চ মাতাবেন অরিজিত্ সিং ও শ্রেয়া ঘোষাল
আপডেট করা - Oct 13, 2023 12:43 pm

রাত পোহালেই মহালয়া। এরপরই বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তার আগেই এবার আহমেদাবাদের স্টেডিয়ামে হতে চলেছে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। মঞ্চ মাতাতে সেখানেই দেখা যাবে একঝাঁক তারকা। তবে অনুষ্ঠানের মূল আকর্ষম অরিজিত্ সিং এবং শ্রেয়া ঘোষাল। এছাড়াও একঝাঁক তারকা থাকতে চলেছেন এদিনের অনুষ্ঠানে।
শোনাযাচ্ছে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে ৩০ থেকে ৪৫ মিনিটের একটা অনুষ্ঠান হবে। সেখানেই উপস্থিত থাকবেন একঝছাঁক বলিউড তারকা। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। শুধুমাত্র অরিজিক্ সিংই নন। সেখানে উপস্থিত থাকবেন সুখবিন্দর সিং, শঙ্কর মহাদেবানের মতো বলিউড তারকারা। সেই অনুষ্ঠান দেখার জন্য এখন থেকেই উন্মাদনা চোখে পড়ার মতো। এবারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান দেখা যায়নি। ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেই দেখা যেতে চলেছে সেই বিরাট অনুষ্ঠান।
এবারের বিশ্বকাপের আগে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হয়েছিল
এবারের ওডিআই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হয়েছিল। সেই থেকেই শোনা গিয়েছিল যে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে মাকি হতে পারে এক বিশেষ অনুষ্ঠা এবং সেইসঙ্গে জাঁকজমকপূর্ণভাবে হতে পারে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান। এখনও পর্যন্ত অবশ্য বিসিসিআইয়ের তরফে সেভাবে কিছু জানানো হয়নি। কিন্তু দৈনিক জাগরণের খবর অনুযায়ী ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেই আহমেদাবাদে হতে চলেছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। এই খবরে আপ্লুত সকলে।
Kickstarting the much-awaited #INDvPAK clash with a special performance! 🎵
Brace yourselves for a mesmerising musical special ft. Arijit Singh at the largest cricket ground in the world- The Narendra Modi Stadium! 🏟️
Join the pre-match show on 14th October starting at 12:30… pic.twitter.com/K6MYer947D
— BCCI (@BCCI) October 12, 2023
একাধিক বলিউড তারকাদের উপস্থিতিও থাকতে পারে এই অনুষ্ঠানে। শোনাযাচ্ছে ১২.৪০ -এ শুরু হতে চলেছে বলিউড তারকাদের নিয়ে অনুষ্ঠান। ১.১০ পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান। সেইসঙ্গে অনুষ্ঠান শুরু হওয়ার আগে মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন সচিন তেন্ডুলকর, রজনীকান্ত এবং অমিতাভ বচ্চন। আর তাতেই আপ্লুত সকলে। ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে এই অনুষ্ঠান ঘিরেও চড়ছে পারদ। শেষপর্যন্ত সেই ম্যাচে কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
Sukhwinder Singh is ready to make the occasion even more special! 🎵
Catch his sensational performance before the start of the #INDvPAK game on 14th October 🙌
Witness it LIVE at The Narendra Modi Stadium in Ahmedabad, starting at 12:30 PM 👌#CWC23 pic.twitter.com/beAHOMOfnZ
— BCCI (@BCCI) October 12, 2023
ভারত বনাম পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে সম্পূর্ণ আহমেদাবাদ শহরকে নিরাপত্তার চাদরে মুরিয়ে ফেলা হয়েছে। শোনাযাচ্ছে প্রায় ১১ হাজার সদস্যের নিরাপত্তা বাহিনী উপস্থিত থাকতে চলেছে এই ম্যাচকে কেন্দ্র করে। এখন থেকেই আহমেদাবাদে সাজো সাজো রব। তার ওপর এই অনুষ্ঠানের খবর যে উন্মাদনার পারদ আরও চড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।