পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত শতরান কুশল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমার, ৩৪৪ রান করল শ্রীলঙ্কা

Kusal Mendis and Sadeera Samarawickrama
Kusal Mendis and Sadeera Samarawickrama. (Photo Source: Twitter)

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর অষ্টম ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হয়েছে। কুশল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমার জোড়া শতরানের হাত ধরে স্কোরবোর্ডে অনেক বড় রান তুলল শ্রীলঙ্কা।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। কুশল পেরেরা শুরুতেই নিজের উইকেট হারান। তিনি ৪ বলে ০ রানে প্যাভিলিয়নে ফিরে যান। আরেক ওপেনার পথুম নিসাঙ্কা ৬১ বলে ৫১ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ১টি ছয়। এই ম্যাচে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন কুশল মেন্ডিস। তিনি ৭৭ বলে ১২২ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ১৪টি চার এবং ৬টি ছয় মারেন। তার এবং নিসাঙ্কার মধ্যে ১০২ রানের পার্টনারশিপ গড়ে ওঠে।

সাদিরা সামারাবিক্রমা ৮৯ বলে ১০৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ১১টি চার এবং ২টি ছয় মারেন। তিনি এবং কুশল মেন্ডিস মিলে ১১১ রানের একটি দারুণ পার্টনারশিপ করেন। চরিথ আসালাঙ্কা এই ম্যাচে ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। তিনি ৩ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ধনঞ্জয় দি সিলভা এবং অধিনায়ক দাসুন শানাকা বেশি রান করতে পারেননি। সিলভা ৩টি চার সহ ৩৪ বলে ২৫ রান করেন। শানাকা ১৮ বলে ১২ রান করতে সক্ষম হন। দুনিথ ওয়েল্লালাগে ৮ বলে ১০ রান করে নিজের উইকেট হারান। মহেশ থিকসানা ৪ বলে ০ রানে প্যাভিলিয়নে ফিরে যান। মাথিশা পাথিরানা ৩ বলে ১ রান করে অপরাজিত থাকেন। ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪৪ রান করে শ্রীলঙ্কা।

হাসান আলি ৪টি উইকেট শিকার করেন

এই ম্যাচে পাকিস্তানের সবথেকে সফল বোলার ছিলেন হাসান আলি। তিনি ১০ ওভারে ৭১ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। তিনি কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা এবং সাদিরা সামারাবিক্রমাকে আউট করেন।

হারিস রউফ ১০ ওভারে ৬৪ রান দিয়ে ২টি উইকেট নেন। তিনি দুনিথ ওয়েল্লালাগে এবং মহেশ থিকসানাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। শাহীন আফ্রিদি, মহম্মদ নওয়াজ এবং শাদাব খান যথাক্রমে ৯ ওভারে ৬৬ রান, ৯ ওভারে ৬২ রান এবং ৮ ওভারে ৫৫ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেন। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

এই ম্যাচের প্ৰথম ইনিংস নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

close whatsapp