সচিনের রেকর্ড ভেঙে ওডিআই বিশ্বকাপে দ্রুততম ১০০০ রান ডেভিড ওয়ার্নারের

David Warner
David Warner. ( Photo Source: Matthew Lewis-ICC/ICC via Getty Images )

বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছে অস্ট্রেলিয়া। সেখানেই নতুন রেকর্ডের মালিক অজি শিবিরের তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সেইসঙ্গেই ভেঙে দিলেন সচিন তেন্ডুলকর ও এবি ডেভিলিয়র্সের মতো তারকা ক্রিকেরদের রেকর্ড। ওডিআই বিশ্বকাপের মঞ্চে দ্রুততম ১০০০ রানের মালিক ডেভিড ওয়ার্নার। ভারতের বিরুদ্ধেই প্রথম ম্যাচেই রেকর্ড গড়লেন এই তারকা ক্রিকেটার। যদিও এই ম্যাচে অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছে ডেভিড ওয়ার্নারের। ৪১ রানেই সাজঘরে ফিরতে হয়েছে ডেভিড ওয়ার্নারকে।

এই বিশ্বকাপের মঞ্চে নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার কথাই বারবার শোনা গিয়েছে ডেভিড ওয়ার্নারের মুখে। সেই কাজটাই সুরু করেছিলেন ভারতীয় দলের বিরুদ্ধে। যদিও শেষরক্ষা করতে পারলেন না তিনি। ৪১ রানেই থামতে হয়েছে ডেভিড ওয়ার্নারকে। তবে রেকর্ডের ঝুলি ফাঁকা নেই অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারের। এদিন ভারতের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের মঞ্চে দ্রুততম ১০০০ রানের মালিক হলেন ডেভিড ওয়ার্নার। সেইসঙ্গেই বেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।

ভারতের বিরুদ্ধে ৫২ বলে ৪১ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার

ওডিআই বিশ্বকাপের মঞ্চে ১৯ ইনিংস খেলে সর্বোচ্চ ১০০০ রানের মালিক হয়েছেন ডেভিড ওয়ার্নার।  তাও আবার নিজস্ব কায়দাতেই করেছেন সেই রেকর্ড। হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে বাউন্ডারি হাকিয়েই সেই রেকর্ড গড়েছেন এই তারকা ক্রিকেটার। এর আগে ২০ ইনিংসে এই রানের রেকর্ড চিল সচিন তেন্ডুলকররের। সেই রেকর্ড ছুঁয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডেভিলিয়র্স।  রবিবার সেই রেকর্ডটাই ভেঙে দিলেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের মঞ্চে মাত্র ১৯ ইনিংস কেলেই সেই রেকর্ড হড়লেন তিনি। আর তাতেই আপ্লুত সকলে। যদিও সেই রেকর্ডের মঞ্চে অর্ধশতরান পেতে ব্যর্থই হয়েছেন ডেভিড ওয়ার্নার।

এই মুহূর্তে ডেভিড ওয়ার্নারের পিছনে রয়েছেন রোহিত শর্মা। সবকিছু ঠিকটাক চলে এই বিশ্বকাপের মঞ্চে ১০০০ রান সম্পূর্ণ করতে পারেন তিনিও। রোহিত শর্মার ১৭ ইনিংসে রয়েছে ৯৭৮ রান। এই ম্যাচে যদি রোহিত শর্মাও ২২ রান করে দেন তবে ডেভিড ওয়ার্নারকে টপকে যেতে পারবেন ভারত অধিনায়ক। শেষপর্যন্ত একই ম়ঞ্চে রেকর্ড ভাঙা ও গড়ার খেলাটা দেখা যায় কিনা তা তো সময়ই বলবে।

এদিন ৫২ বলে ৪১ রানের ইনিংস খেলেই থেমেছিসলেন ডেভিড ওয়ার্নার। সেখানে তাঁর গোটা ইনিংসে অবশ্য একটিও ওভার বাউন্ডারির ঝলক নেই। বরং ৬টি বাউন্ডারি মেরেছেন ডেভিড ওয়ার্নার। টস জিতে এই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।

close whatsapp