কুইন্টন ডি কক, রাসি ফান ডার ডুসেন এবং এডেন মার্করামের শতরানের হাত ধরে শ্রীলঙ্কার বিরুদ্ধে স্কোরবোর্ডে অনেক বড় রান তুলল দক্ষিণ আফ্রিকা

David Miller
David Miller. (Photo Source: Sajjad husain/AFP via Getty Images)

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে স্কোরবোর্ডে অনেক বড় রান তুলল দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক, রাসি ফান ডার ডুসেন এবং এডেন মার্করাম তিনজনেই শতরান করেছেন।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু এই সিদ্ধান্ত তাদের বিরুদ্ধেই গেছে। দক্ষিণ আফ্রিকা শুরুতেই অধিনায়ক টেম্বা বাভুমার উইকেট হারায়। কিন্তু এরপর তাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কুইন্টন ডি কক এবং রাসি ফান ডার ডুসেন মিলে দক্ষিণ আফ্রিকার জন্য বড় রানের ভিত গড়ে দেন। ডি কক ১২টি চার এবং ৩টি ছয় সহ ৮৪ বলে ১০০ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। অন্যদিকে, ফান ডার ডুসেন ১১০ বলে ১০৮ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার এই ইনিংসে ছিল ১৩টি চার এবং ২টি ছয়। ডি কক এবং ফান ডার ডুসেনের মধ্যে ২০৪ রানের একটি দারুণ পার্টনারশিপ গড়ে ওঠে।

এডেন মার্করাম মাত্র ৫৪ বলে ১০৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ১৪টি চার এবং ৩টি ছয় মারেন। হেনরিখ ক্লাসেন শুরুটা ভালো করেছিলেন, কিন্তু তিনি বড় ইনিংস খেলতে পারেননি। তিনি ২০ বলে ৩২ রান করে আউট হন। শেষে ডেভিড মিলার ৩টি চার এবং ২টি ছয় সহ ২১ বলে অপরাজিত ৩৯ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। মার্কো জ্যানসেন ৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। ৫০ ওভারে ৫ উইকেটে ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কার বোলাররা খুবই খারাপ পারফরম্যান্সের প্রদর্শন করেন

এই ম্যাচে শ্রীলঙ্কার সব বোলাররাই অনেক রান দিয়েছেন। দিলশান মাদুশঙ্কা ১০ ওভারে ৮৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। তিনি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা এবং এডেন মার্করামকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।

কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা এবং দুনিথ ওয়েল্লালাগে যথাক্রমে ১০ ওভারে ৯০ রান, ১০ ওভারে ৯৫ রান এবং ১০ ওভারে ৮১ রান দিয়ে ১টি করে উইকেট নেন। অধিনায়ক দাসুন শানাকা এবং ধনঞ্জয় দি সিলভা যথাক্রমে ৬ ওভারে ৩৬ রান এবং ৪ ওভারে ৩৯ রান দেন। এত বড় রানের লক্ষ্যে পৌঁছনোর জন্য শ্রীলঙ্কাকে খুব ভালো ব্যাটিং পারফরম্যান্সের প্রদর্শন করতে হবে। শেষমেশ এই ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

এই ম্যাচের প্ৰথম ইনিংস নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

 

close whatsapp