রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস তৈরি ভারতের
আপডেট করা - Oct 7, 2023 3:40 pm

মহিলা ক্রিকেট দলের পর এবার এশিয়ান গেমসের মঞ্চে সোনা জয় ভারতীয় পুরুষ ক্রিকেট দলের। রুতুরাজ গায়কোয়াড়ের হাত ধরে ভারকতের মুকুটে এবার না পালক। আগামী ৮ অক্টোবর এবারের বিশ্বকাপের মঞ্চে যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। তার আগেই টিম ইন্ডিয়ার মুকুটে নয়া পালক। এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জিতল ভারতীয় দল। আফগানিস্তানের বিরুদ্ধে বৃষ্টির জন্য এদিন আর মাঠে নামতে হয়নি ভারতীয় দলকে। ক্রম তালিকায় এগিয়ে থাকার সুবাদেই সোনার পদক গলায় উঠল রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়ালদের।
এবারই প্রথমবার এশিয়ান গেমসের মঞ্চে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। শুরু থেকেই ভারতকে ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। হতাশ করেননি ভারতীয় দলের তারকা তরুণ ক্রিকেটাররা। কোয়ার্টার ফাইনাল থেকেই ভারতীয় দলের পারফরম্যান্সের গ্রাফ ছিল উর্ধ্বমুখী। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। অবশেষ পোডায়ামে সোনার মেডেলই গলায় তুললেন ভারতীয় দলের ক্রিকেটাররা।
রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে এবারের এশিয়া কাপে নেমেছিল ভারত
এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেখানে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটাররা। টস জিতে এদিন আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। সেখানে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের বোলাররা। উইকেট বেশী তুলতে না পারলেও আফগানিস্তানের বিরুদ্ধে হিসাবী বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন এই তরুণ ক্রিকেটাররা। আফগানিস্তানের শাহিদুল্লাকে বাদ দিলে আফগানিস্তানের কোনও ব্যাটারই বড় রানের ইনিংস খেলতে পারেননি। অর্শদীপ সিং, শিবম দুবে, শাহবাজ আহমেদ থেকে রবি বিষ্ণোইরা একটি করে উইকেট তুলে নিয়েছিলেন।
https://twitter.com/Santhos64i/status/1710592709919146451
https://twitter.com/Santhos64i/status/1710584543688978912
– World Cup in 1983.
– CT in 2002. (Shared)
– T20 World Cup in 2007
– World Cup in 2011.
– CT in 2013.
– Asian Games Gold in 2023.Indian Men's senior team continues to bring glory for 🇮🇳. pic.twitter.com/d9qbXKmTAv
— Johns. (@CricCrazyJohns) October 7, 2023
Captain Ruturaj Gaikwad starts his captaincy tenure with a Gold Medal….!!!
– The future of Indian cricket! pic.twitter.com/igNpsxWPD9
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 7, 2023
Cricket Gold for India 🇮🇳 #AsianGames23
— Vikrant Gupta (@vikrantgupta73) October 7, 2023
https://twitter.com/WeWillTweetNow/status/1710582803568701681
Congratulations India for winning Gold Medal in Asian games cricket match
Congratulations to Captain Ruturaj Gaikwad and Team India 🙏#INDvsAFG #AsianGames23 pic.twitter.com/HbTTsxfVnV
— Ashutosh Srivastava 🇮🇳 (@sri_ashutosh08) October 7, 2023
Following the Women's Cricket Team's inspiring gold medal-winning performance, our Men in Blue have taken center stage at the #AsianGames, clinching the coveted GOLD medal!
Huge congratulations to each member of the team, the coaching staff, and everyone who has contributed to… pic.twitter.com/IKY6YytCjn
— Jay Shah (@JayShah) October 7, 2023
The electrifying duo of @satwiksairaj and @Shettychirag04 have won a Gold Medal in Badminton Men's Doubles. Congrats to them. Their game lights up the court and makes India proud always! pic.twitter.com/XBpdEWJp9X
— Narendra Modi (@narendramodi) October 7, 2023
শেষপর্যন্ত ১১২ রানেই শেষ হয়ে গিয়েছিল আফগানিস্তানের ইনিংস। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। ভারতের সামনে এই রান যে সহজ লক্ষ্য ছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারতীয় দলের ব্যাটাররা মাঠে নামার আগেই শুরু বৃষ্টি। দীর্ঘক্ষণ অপেক্ষা করা হলেও শেষপর্যন্ত আর খেলা শুরু করা সম্ভব হয়নি।
সেই থেকেই চ্যাম্পিয়ন কে হবে তা নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। ভারতকেই এবারের এশিয়ান গেমস ক্রিকেটের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। আফগানিস্তানের থেকে ক্র তালিকায় অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। আর সেই সৌজন্যেই সোনা জয় টিম ইন্ডিয়ার। এসিয়ান গেমসে যাওয়ার আগেই সোনা জয়ের কথা শোনা গিয়েছিল রুতুরাজ গায়কোয়াড়ের মুখে। শেষপর্যন্ত সেই স্বপ্নই সত্যিই হল।