জোহানেসবার্গে র‍্যাসি ফান ডার ডাসেনের আউট ঘিরে বিতর্ক তুঙ্গে

Rassie van der Dussen and Rishabh Pant
Rassie van der Dussen and Rishabh Pant. (Photo Source: Twitter)

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় এখনও চলছে। শেষ হতে বেশ কয়েকঘন্টা বাকিও রয়েছে। প্রথমদিন ম্যাচে কোনও বিতর্ক না থাকলেও, দ্বিতীয় দিনই ম্যাচ ঘিরে নতুন বিতর্ক। আর তার কেন্দ্রে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ফান ডার ডাসেনের আউট। ঋষভ পন্থের ক্যাচ নেওয়ার ভিডিও নিয়েই চলছে নানান আলোচনা। ফান ডার ডাসেন আদৌ আউট ছিলেন কিনা, তা নিয়েই দ্বিধাবিভক্ত ক্রিকেট মহল।

দ্বিতীয় দিন শুরুর কিছুক্ষণ পর থেকেই বল হাতে কামাল দেখাতে শুরু করেন শার্দুল ঠাকুর। তাঁর দাপটে তাবড় তাবড় প্রোটিয়া ব্যাটসম্যানরা সাজঘরে ফিরে যান। তিনি ভাঙেন ফান ডার ডাসেন এবং কিগান পিটারসনের পার্টানারশিপ। মধ্যাহ্নভোজের আগে ফান ডার ডাসেনকেই সাজঘরে পাঠান শার্দুল ঠাকুর। ক্যাচ আউট হন দক্ষিণ আফ্রিকা শিবিরের এই তারকা ব্যাটসম্যান।

মধ্যাহ্নভোজের সময়ই আম্পায়ারদের সঙ্গে ফান ডার ডাসেনের আউট নিয়ে আলোচনা করেন এলগার

আর সেই আউট নিয়েই যত বিতর্ক। শার্দুলের বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হন ফান ডার দুসেন। তিনি মাঠ ছেড়ে বেরোনর সঙ্গেই মধ্যাহ্নভোজেরও ঘোষণা হয়ে যায়। কিন্তু সেই আউট নিয়ে সংশয় কাটে না দক্ষিণ আফ্রিকা শিবিরের অনেকেরই। এরপরই দেখা যায় মধ্যাহ্নভোজ চলাকালীন ম্যাচ আম্পায়ারের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ও টিম ম্যানেজার।

আউটের রিপ্লে দেখানোর সময়ই সংশয়টা দেখা দেয় সকলের। কিন্তু সময়টা অনেকটাই দেরী হয়ে গিয়েছিল। তাই ফান ডার দুসেনের মাঠে ফেরাও সম্ভব ছিল না সেই সময়। আউটের রিপ্লেতে  সামনে থেকে দেখালে মনে হচ্ছে যে ঋষভ পন্থ ক্যাচ ধরার আগেই বল মাটি ছুঁয়ে নিয়েছিল। আবার পাশ থেকে ক্যামেরার অ্যাঙ্গেলে দেখলে তা মনে হচ্ছে ঋষভ পন্থ ক্যাচই নিয়েছেন। কিন্তু কোনওটাই তেমন পরিষ্কারভাবে বোঝা সম্ভব হচ্ছিল না।

মধ্যাহ্নভোজ বিরতির সময় সেই নিয়েই আম্পায়ারদের সঙ্গে কথাবার্তা চলছিল ডিন এলগারের। শোনাযায় বারবার রিভিউ দেখলেও, নাকি স্পষ্টভাবে সবকিছু বুঝতে পারছিলেন না আম্পায়াররা। দুটো অ্যাঙ্গেল থেকে দুরকম লাগছিল। যথোপযুক্ত প্রমান না থাকায়, চূড়ান্ত কোনও সিদ্ধান্তে আসতে পারেননি তৃতীয় আম্পায়ারও। তাই শেষপর্যন্ত ম্যাচ আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে।

এই সময় কমেন্ট্রি বক্সে ছিলেন সুনীল গাভাস্কার। তাঁর মতে বল যে ব্যাটে লেগেছে তা নিয়ে কোনও সমস্যাই নয়। প্রশ্নটা উঠছে বল মাটিতে পড়েছে কী পড়েনি। এমন অবস্থায় এই ধরণের ছবি দেখে সবসময়ই সিদ্ধান্তে আসা সম্ভব নয়। আর এই নিয়েই এদিন ক্রিকেট মহলে চলছে বিতর্ক।

close whatsapp