অশ্বিনের বোলিংকে নকল বুমরাহর, মুহূর্তে ভাইরাল ভিডিও
দেখে মনে হচ্ছে অন্যতম সেরা পেসারের হাতে স্পিন বোলিংয়ের দক্ষতাও আছে
আপডেট করা - Jan 4, 2022 4:07 pm

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান দ্বিতীয় টেস্টে প্রথম দিনের শেষে খুব একটা সুবিধাজনক বস্থায় ছিল না টিম ইন্ডিয়া। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সফরকারীরা ২০২ রানে গুটিয়ে যায়। জবাবে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার অসাধারণ দৃঢ়তা প্রদর্শন করেছে এবং দ্বিতীয় দিনের প্রথম সেশনের অনেকটা সময় ভারতীয় বোলারদের হতাশ করেছে। বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার জসপ্রীত বুমরাহ ১৩ ওভার হাত ঘোরালেও উইকেট নিতে ব্যর্থ হয়েছেন। এরই মধ্যে তাঁকে কেন্দ্র করে একটি ভাইরাল ভিডিও নেটিজেনদের আলোচনায় উঠে এসেছে।
যাঁকে মনে করা হয় এই মুহুর্তে তর্কযোগ্যভাবে সেরা ফাস্ট বোলার, তার ভেতরেই যে স্পিন-বোলিংয়ের এমন ক্ষমতা আছে কেই বা তা জানত! জোহানেসবার্গ টেস্টের ২য় দিনে, স্পিডস্টারকে রবিচন্দ্রন অশ্বিনের অ্যাকশন অনুকরণ করতে দেখা গেছে। খেলোয়াড়রা যখন দিনের খেলা শুরু হওয়ার আগে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন ঘটনাটি ঘটে। অন্য বোলাররা তখন ওয়ার্ম আপ করার জন্য তাদের হাত ঘুরিয়ে নিচ্ছিলেন, তবে বুমরাহকে দেখা গেল তাঁর সতীর্থের অ্যাকশন অনুকরণ করতে।
ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভক্তরা ২৮ বছর বয়সীকে ম্যাচে অফ-স্পিন বল করার জন্য দাবি করছেন। উল্লেখ্য, ইংল্যান্ডের পেসার অলি রবিনসনকে চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে অফ-স্পিন বোলিং করতে দেখা গিয়েছিল। যদিও, বুমরাহর এটি করার সম্ভাবনা নেই কারণ তিনি এই মুহূর্তে বেশ ফিট এবং ওভার-রেটের সমস্যা নিয়ে ভারতকে এখনই খুব বেশি ভাবতে হচ্ছে না।
রইল সেই ভাইরাল ভিডিও
https://twitter.com/BenaamBaadshah4/status/1478282615283015682?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1478282615283015682%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fsa-vs-ind-jasprit-bumrah-mimicks-ravi-ashwins-bowling-action-during-johannesburg-test%2F
ইতিমধ্যে, ভারত তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে আছে এবং চলতি ম্যাচে জিতে গেলে ভারত তাদের টেস্ট ইতিহাসের অন্যতম বড় সিরিজ জয় করবে। উল্লেখ্য, রামধনু দেশই একমাত্র যেখান থেকে ভারত এখনও টেস্ট সিরিজ জিতে যেতে পারেনি। তাই চলতি ম্যাচে ভারত তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে।
নিয়মিত ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি পিঠের উপরের দিকে চোটের কারণে চলতি টেস্টে নেই। কেএল রাহুলকে তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে, জসপ্রীত বুমরাহ সহ-অধিনায়কের দায়িত্ব নিয়েছেন। জোহানেসবার্গে কোহলির একটি দুর্দান্ত টেস্ট রেকর্ড রয়েছে, এবং তাঁর অনুপস্থিতি অবশ্যই ডিন এলগারের নেতৃত্বাধীন দলের কাছে উৎসাহব্যাঞ্জক।
যদিও, গত বছর অস্ট্রেলিয়ায় বিরাট কোহলিহীন ভারতীয় দল ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল। এখন দেখার এইবারেও তেমন কিছু ঘটে কিনা রাহুলের নেতৃত্বে।