অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পারফরম্যান্সই আত্মবিশ্বাস যোগাবে মনে করছেন রাহুল দ্রাবিড়
আপডেট করা - Sep 28, 2023 2:24 pm

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। তার আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই সিরিজে নেমেছিল টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে না পারলেও,সিরিজ ২-১-এ জিতে নিয়েছে ভারতীয় দল। বিশ্বকাপের ম়্চে এই মোমেন্টামটাই ধরে রাখতে চায় ভারতীয় দল। সিরিজ শেষেই সাফ বার্তা ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। আর সেটাই যে রাহুল দ্রাবিড়কেও আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলারক অপেক্ষা রাখে না।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ওডিআই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের ব্যাটার থেকে বোলাররা। সেখানেই দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৯৯ রান করেছিল টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত ওডিআই ক্রিকেটের ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটাই ভারতীয় দলের সর্বোচ্চ রান। সেই পারফরম্যান্স গুলো যে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে দলের ক্রিকেটারদের পারফরম্যান্সও যে রাহুল দ্রাবিড়কে খুশি করেছে তাও বেশ স্পষ্ট। আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বিশ্বকাপের মঞ্চে যাত্রা শুরু করতে চলেছে ভারত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১-এ ওডিআই সিরিজ জিতেছে ভারতীয় দল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে। যদিও সেই ম্যাচে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন রোহিত শর্মা। তাঁর ব্যাট থেকে চার ও ছয়ের ঝড় বইয়ে দিয়েছিলেন রোহিত শর্মা। শুধুমাত্র তিনিই নন, এই সিরিজে ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররাও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরীর ঝলক দেখা গিয়েছিল শ্রেয়স আইয়ার ও শুভমন গিলের ব্যাট থেকে।এছাড়া বোলিংয়েও ভারতীয় দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। ভারতীয় দলের এই পারফরম্যান্স নিয়ে আপ্লুত কোচ রাহুল দ্রাবিড়।
সিরিজ শেষ হওয়ার পর তিনি জানিয়েছেন, “তাদের সকলের জন্যই খেলার সময়টা হল সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রধান বিষয় হল যে সেটা এঅবার তারা পেয়েছেন। কোন এক জায়গা থেকে আমার মনে হয় যে এটা সত্যিই আমাদের জন্য একটা বড়সড় প্রাপ্তি”।
অএই সিরিজে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। বল হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেইসঙ্গে জসপ্রীত বুমরা, মহম্মদজ সামিরাও বল হাতে বেশ ছন্দে রয়েছে। বিশ্বকাপের আগে সকলের ফর্মে থাকাটাই যে কোচ রাহুল দ্রাবিড়ের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল।