কেন উইলিয়ামসনের নেতৃত্বেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা নিউ জিল্যান্ডের

Kane Williamson
Kane Williamson. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

সমস্ত জল্পনার অবসান। বিশ্বকাপের আগে স্বস্তিতে ভারতীয় শিবির। কেন উইলিয়ামসনের নেতৃত্বেই  আসন্ন ওডিআই বিশ্বকাপের দল ঘোষণা নিউ জিল্যান্ডের। একইসঙ্গে নিউ জিল্যান্ডের বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেলেন টিম সাউদিও। সোমবার একটি বিশেষ ভিডিও প্রকাশ্যে এনেই বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করল নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড। কেন উইলিয়ামসনের ব্ল্যাক ক্যাপ শিবিরে ফে্রাটা যে তাদের আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। এবারের বিশ্বককাপের মঞ্চে প্রথম ম্যাচেই নামতে চলেছে নিউ জিল্যান্ড। বিশ্বকাপের বাইশগজে এখন শুধুই বল গড়ানোর অপেক্ষায় রয়েছেন সকলে।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। গতবারের ফাইনালিস্ট ছিল নিউ জিল্যান্ড। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি তারা। এবারের বিশ্বকাপেও ইংল্যান্ডের বিরুদ্ধে যাত্রা শুরু করতে চলেছে নিউ জিল্যান্ড। ৫ অক্টোবরই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি্ হতে চলেছে এই দুই দল। তার আগেই নিউ জিল্যান্ড শিবিরে খুশির হাওয়া। চোটের সমস্যা কাটিয়ে নিউ জিল্যান্ড শিবিরে ফিরেছেন কেন উইলিয়ামসন। তাঁর নেতৃত্বেই নামতে চলেছে ব্ল্যাকক্যাপ শিবির।

বিশ্বকাপের আগে কেন উইলিয়ামসনকে নিয়েই সবচেয়ে বেশী চিন্তায় ছিলেন নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা। দিও সময় এগনোর সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে আশা বাড়তে শুরু করেছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সময়ই নেটে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন কেন উইলিয়ামসন। সেই থেকেই শুরু হয়েছিল নানান হি্সাব নিকাশ। তাঁকে নিয়ে প্রত্যাশাও বাড়তে শুরু করেছিল। শেষপর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা। তাঁকে রেখেই নিউ জিল্যান্ডের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে কিউই ক্রিকেট বোর্ড।

নিউ জিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

কেন উইলিয়ামস

ট্রেন্ট বোল্ট

মার্ক চ্যাপম্যান

ডেভন কনওয়ে

লোকি ফার্গুসন

ম্যাট হেনরি

টম ল্যাথাম

ড্যারিল মিচেল

জিমি নিশাম

গ্লেন ফিলিপস

রচিন রবীন্দ্র

মিচেল স্যান্টনার

ঈশ সোধি

টিম সাউদি

উইল ইয়ং

এবারের আইপিএল চলাকালীনই বড়সড় চোট পেয়েছিলেন নিউ জিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। প্রথম ম্যাচেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই আর মাঠে দেখা যায়নি কেন উইলিয়ামসনকে। সেই থেকেই তাঁকে নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। এরইমাঝে তাঁর অস্ত্রোপচারও হয়। যদিও বেশ কয়েকদিন আগে থেকেই মাঠে নেমে পড়েছিলেন কেন উইলিয়ামসন। এবার বিশ্বকাপের দলেও ফিরলেন তিনি। সেইসঙ্গে কয়েকদিন আগে নিউ জিল্যান্ড শিবিরে ফেরা ট্রেন্ট বোল্টও রয়েছেন শিবিরে।

close whatsapp