অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাজকোটে হিটম্যান শো, সোশ্যাল মিডিয়া জুড়ে রোহিত বন্দনা
আপডেট করা - Sep 27, 2023 8:03 pm

এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সাফল্যের ধারা অব্যবহত রোহিত শর্মার। বিশ্রাম কাটিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরকিজের সেষ মন্যাচেই পিরেছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সেখানেও অজিদের তারকা বোলিং লাইনআপের সামনে ফের দেখা গেল দ্য় হিটম্যান শো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত ঝোরো ইনিংস খেললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আর সেই পারফরম্যান্স দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৭ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন রোহিত শর্মা।
রাজকোটে অস্ট্রেলিয়ার রানের পাহাড়ের বিরুদ্ধে রোহিত শর্মাও ছিলেন বিধ্বংসী মেজাজে। তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল চার ও ছয়ের বন্যা। মিচেল স্টার্ক থেকে শুরু করে প্যাট কামিন্স, জশ হেজেলউড কোনও বোলারই রোহিতের দাপটের সামনে সেভাবে দাঁড়াতে পারেননি। ম্যাক্সওয়েলের বলে ক্যাচ না হলে রোহিত শর্মা যে এদিন ফের একটা সেঞ্চুরী ইনিংস খেলে যেতে পারতেন তা বলার অপেক্ষা রাখে না। আর রোহিত শর্মার এই পারফরম্যান্স যে বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে তাও বলাই বাহুল্য।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৭ বলে ৮১ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা
এবারের এশিয়া কাপেও ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন রোহিত শর্মা। এশিয়া কাপের মঞ্চে প্রথম ম্যাচ বাদ দিলে বাকি প্রতিটি ম্যাচেই রোহিত শর্মার ব্যাটে বড় রানেরক ঝলক দেখা গিয়েছে। এশিয়া কাপের মঞ্চে অর্ধশতরানের হ্যাটট্রিক করেছিলেন রোহিত শর্মা। সেই পারফরম্যান্সের ধারা এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও অব্যহত রয়েছে। এদিন অবশ্য এশিয়া কাপের তুলনাতেও বেশী আক্রমণাত্মক মেজাজে ছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর এই পারফরম্যান্সই যে ভারতীয় শিবিরের রানের গতি অনেকটৈা এগিয়ে দিয়েছে তাও বলার অপেক্ষা রাখে না।
These 89 meters six to Maxwell is the beginning of World Cup Journey for Rohit Sharma. What a knock by Captain Rohit Sharma. #INDvAUS #RohitSharma pic.twitter.com/eM9HBPkeSt
— Mufa Kohli (@MufaKohli) September 27, 2023
Shot of the emperor from Rohit Sharma Against the Mitchell Starc 🔥#INDvsAUS #INDvAUS #RohitSharma #Hitman pic.twitter.com/DLHTNJfVPu
— Chunnilal Choudhary (@c_l_bhadu) September 27, 2023
Rohit Sharma – The Hitman for a reason 🥵💥
Well Played Captain 💙#RohitSharma #Hitman #INDvAUS pic.twitter.com/TYOIfhY3ro
— 𝐂𝐡𝐚𝐢𝐭𝐡𝐮 🇮🇳 (@ChaitRo45) September 27, 2023
https://twitter.com/TEJASH_45/status/1707020966289952830
Rohit Sharma departs after playing a Fiery Knock of 81 (57), Well Played Hitman !! 🔥🏏#INDvAUS | #RohitSharma | #TeamIndia
📸 via BCCI pic.twitter.com/HSU78sBYv5— Saravanan Hari 💛🦁🏏 (@CricSuperFan) September 27, 2023
Shot Of The Match !!!
Rohit Sharma in Beast mode destroying Australia.😍
Wish he could Score a century today🤞#RohitSharma #hitman #ViratKohli𓃵 #INDvAUS pic.twitter.com/HIZRA0aXM7
— Quantum⁴⁵ (@45_Quantum) September 27, 2023
https://twitter.com/Mickeyaurthur/status/1707033673596596360
Yesterday neighbours were trying to compare Rohit Sharma to Zim Zim in my space 😭
— Sushant Mehta (@SushantNMehta) September 27, 2023
Rohit Sharma’s 6 hitting ability is the best we ever had as far as top order batter is concern. Easy as you like. #RohitSharma𓃵
— Irfan Pathan (@IrfanPathan) September 27, 2023
Well played, Rohit Sharma.
81 runs from just 57 balls, a great end to terrific knock, he deserves a hundred but a terrific catch by Maxi to end the Rohit show. pic.twitter.com/Qm07ow5feH
— Johns. (@CricCrazyJohns) September 27, 2023
এদিন ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়েরক সিদ্ধন্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। সেখানেই ভারতের বিরুদ্ধে বিরাট রান করেছে অজি বাহিনী। প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া করেছিল ৩৫২ রান। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মাও ছিলেন বিধ্বংসী মেজাজে। শুরু থেকেই রোহিত শর্মার ব্যাটে ছিল চার ও ছয়ের বন্যা। শেষপর্যন্ত ৫৭ বলে ৮১ রানের ইনিংস খেলেই থেমেছিলেন রোহিত শর্মা। সেখানেই তাঁর গোটা ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ৬টি ওভার বাউন্ডারি দিয়ে। রোহিত শর্মা যখন মাঠ ছাড়েন সেই সময় তাঁর স্ট্রাইকরেট ১৪২.১১।
রোহিত শর্মার এমন পারফরম্যান্স দেখে সকলেই মুগ্ধ। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে রোহিত বন্দনা।