বড় রান না পেলেও লোকেশ রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন রাহুল দ্রাবিড়

KL Rahul
KL Rahul. (Photo Source: BCCI)

নাগপুরের পর দিল্লিতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিজয়রথ অব্যহত ভারতের। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর পটেদের নিয়ে উচ্ছ্বসিত সকলের। ,সেইসহ্গেই বাকতীয় ক্রিকেট মহলে লোকেশ রাহুলকে নিয়ে আবার শুরু হয়েছে সমালোচনা। দুটো ম্যাচ খেলা হয়ে গেলেও, এমও পর্যন্ত লোকেশ রাহুলের ব্যাটে সাফল্য আসেনি। তাঁকে ওপেনিংয়ে খেলানো নিয়ে এবার প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। যদিও এমন পরিস্থিতিতে লোকেশ রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। এই তারকা ক্রিেকেটারের ওপরই ভরসা রাখার ইঙ্গিত তাঁর।

দ্বিতীয় টেস্টেও লোকেশ রাহুলকেই ওপেনার হিসাবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু রান করতে পারেননি এই তারকা ব্যাটার। দ্বিতীয় ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৮ রানই করতে পেরেছেন তিনি।  তাঁর ধারাবাহিক এমন ব্যর্থতা দেখার পর থেকেই ওপেনিংেয়ে সুভমন গিলকে খেলানোর দাবী তুলতে শুরু করেেছেন অনেকেই। যদিও এত তাড়াতাড়িই লোকেশ রাহুলকে নিয়ে কোনওরকম সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী রাহুল দ্রাবিড় নন। লোকেশ রাহুল অএই ফর্ম থেকে বেড়িয়ে আসতে পারবেন বলেই আশাবাদী তিনি।

দ্বিতীয় ম্যাচে দুই ইনিংস মিলিয়ে লোকেশ রাহুলের রান মাত্র ১৮

তৃতীয় টেস্ট জিততে পারলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ পাকা করে ফেলবে ভারতীয় দল।  সেই ম্যাচে অনেকেই শুভমন গিলকে সুযোগ দেওয়ার দাবী তুলতে শুরু করেছেন। কিন্তু রাহুল দ্রাবিড় যে লোকেশ রাহুলের ওপরই ভরসা রাখতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। দুটো টেস্টে এখনও পর্যন্ত বড় রান করতে পারেননি লোকেশ রাহুল। চোট সারিয়ে ভারতীয় দলে ফেরার পর থেকেই লোকেশ রাহুলকে বড় রান পেতে দেখা যায়নি।

লোকেশ রাহুলকে নিয়ে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “যেকোনও সময়ই এমনটা দেখা যায়। যে সময় কোনওকিছুই একেবারে তোমার সঙ্গ দেয় না তখন এমবটা ঘটতে দেখা যায়। আবার যথন সময় তোমার সঙ্গ দেবে, সেই সময় পরিস্থিতি একেবারেই বদলে যেতে দেখা যায়। লোকেশ রাহুলের মধ্যে দক্ষতা এবং যোগ্যতা দুউই রয়েছে। এই পরিস্থিতি থেকে তিনি ঠিকই বেড়িয়ে আসতে পারবেন”।

এদিন য়খন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং করতে নেমেছিল বারতীয় দল, সেই চাপ যে খুব একটা বেশী একেবারেই তা নয়। কিন্তু সেখানেও ন্যাথান লিয়নের কাছে ব্যর্থই হন তিনি. মাত্র ১ রানে উট হয়ে সাজঘরে পিরেছিলেন লোকেশ রাহুল। এরকইরকমভাবে প্রথম ম্যাচে অভিষেক হওয়া ক্রিকেটার টড মার্ফের সামনেও ব্যর্থই হয়েছিলেন তিনি। বোল্ড হয়ে সাজঘরে ফিরেছিলেন লোকেশ রাহুল। যদিও এই মুহূর্তে তাঁর পাশেই দাঁড়াচ্ছেন সকলে।

close whatsapp