ওডিআই বিশ্বকাপ ২০১৫-এর মঞ্চে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন
আপডেট করা - Sep 25, 2023 9:58 pm

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যৌথভাবে ওডিআই বিশ্বকাপ ২০১৫-এর আয়োজন করেছিল। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে ট্রফি জেতার পর এই বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। এই টুর্নামেন্টটিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচটিতে খুব সহজেই জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড ১৮৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়া ৩৩.১ ওভারে ৩ উইকেটে ১৮৬ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। নিউজিল্যান্ডকে পরাজিত করার মাধ্যমে পঞ্চমবারের জন্য ওডিআই বিশ্বকাপের ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া।
১. ভারত বনাম পাকিস্তান (ম্যাচ ৪)

২০১৫ সালের বিশ্বকাপে নিজেদের প্ৰথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। এই ম্যাচটিতে ৭৬ রানে জয় পেয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল। ভারত প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৭ উইকেটে ৩০০ রান তুলেছিল। বিরাট কোহলি ১২৬ বলে ১০৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। সোহেল খান ১০ ওভারে ৫৫ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছিলেন।
পাকিস্তান রান তাড়া করতে নেমে ২২৪ রানে অলআউট হয়ে গিয়েছিল। মিসবাহ-উল-হক দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। তিনি ৮৪ বলে ৭৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। মহম্মদ শামি ৯ ওভারে ৩৫ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছিলেন। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন বিরাট কোহলি।