ভারতীয় টেস্ট দলে রাহানে ও পুজারার ভবিষ্যত নিয়ে সংশয় প্রকাশ গাভাস্কারের

Sunil Gavaskar
Sunil Gavaskar. (Photo Source: Getty Images)

একের পর এক ব্যর্থতা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে এবার দক্ষিণ আফ্রিকা।  চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রাহানেদের পারফরম্যান্সের গ্রাফটা ক্রমশ নীচের দিকেই। সেঞ্চুরিয়নের পর জোহানেসবার্গেও একই অবস্থা। দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে মুখ থুবরে পড়েছেন এই দুই ব্যাটসম্যান। আর এই অবস্থা দেখার পরই  নিজেকে সামলে রাখতে পারেননি সুনীল গাভাস্কার। টেস্ট কেরিয়ার বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে বড় রান পাওয়াই এখন একমাত্র রাস্তা বলে মনে করছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার।

অস্ট্রেলিয়া সফর থেকেই অজিঙ্ক রাহানের ব্যাটে কোনও বড় রান নেই। একই অবস্থা চেতেশ্বর পুজারারও। শেষ পাঁচ ইনিংসের দিকে তাকালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পুজারার ৯১ রান ছাড়া কোনও ইনিংসই উল্লেখযোগ্য নয়। বেশ কয়েকদিন ধরেই এই ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা তাদের দলে থাকা নিয়েও কথা বলছেন। দক্ষিণ আফ্রিকা সফরের আগে এই দুই ব্যাটসম্যানের দলে থাকা নিয়েও নানান কথা শোনা গিয়েছিল গাভাস্কার, মঞ্জেরেকরদের মুখে। যদিও শেষপর্যন্ত তাদের দলে রেখেই দক্ষিণ আফ্রিকার জন্য স্কোয়াড ঘোষণা করেছিল বোর্ড। কোচ রাহুল দ্রাবিড় থেকে নির্বাচকরা তাদের ওপর ভরসা রাখলেও, দক্ষিণ আফ্রিকার মাটিতে হতাশা ছাড়া আর কিছুই দিতে পারেননি এই দুই তারকা।

রাহানে, পুজারার ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাস্কার

সেঞ্চুরিয়নের প্রথম টেস্টে চূড়ান্ত ব্যর্থ তারা। ওয়ান্ডারার্সেও বদলালো না চিত্রটা। চেতেশ্বর পুজারা ফিরলেন ৩ রানে। তার বলেই ০ রানে সাজঘরে ফেরেন অজিঙ্ক রাহানেও। আর এই অবস্থা দেখেই ভারতীয় দলে তাদের ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন তুলে দিলেন সুনীল গাভাস্কর। কমেন্ট্রি করার সময় তিনি বলেই ফেলেন, টেস্ট কেরিয়ার বাঁচাতে হলে এই দুই ক্রিকেটারের সুযোগ এখন শুধুমাত্র দ্বিতীয় ইনিংস।

সুনীল গাভাস্কর জানান, ‘দলে তাদের থাকা নিয়ে এবার প্রশ্ন উঠতেই পারে। আর পরপর দু বলে এই দুই ক্রিকেটারের টেস্ট কেরিয়ার বাঁচাতে হলে পরের ইনিংস টুকুই সময় রয়েছে বলে মনে হচ্ছে। দলে নিজেদের জায়গা বাঁচাতে হলে ভাল কিছু একটা করতেই হবে তাদের’।

প্রায় তিন বছর পর ফের দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ফিরেছেন অলিভিয়ার। তাঁর কাছেই পর্যুদস্ত হলেন ভারতীয় টেস্ট দলের দুই মহা তারকা। অলিভিয়ারের বাউন্সের সামনে অসহায়ের সমতো আত্মসমর্পন করে ৩ রানে মাঠ ছাড়েন পুজারা। তার পরেই প্রথম বলেই অফস্টাম্পের বাইরের বলে আউট হয়ে ফিরে যান রাহানেও। আর তাতে যে জোহানেসবার্গে ভারতীয় দল চাপে সেটা বলাই বাহুল্য। এখন দেখার দ্বিতীয় ইনিংসে কী করেন দুই তারকা।

close whatsapp