ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে ১৭ সদস্যের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

Temba Bavuma
Temba Bavuma. (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

ভারতের বিরুদ্ধে  একদিনের সিরিজে ১৭ সদস্যের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার। সোমবার ভারতের বিরুদ্ধে জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে নামার আগেই একদিনের দল ঘোষণা করে দিল ক্রিকেট সাউথ আফ্রিকা। টেস্ট থেকে অবসর নিলেও, একদিনের দলে কুইন্টন ডি কক-কে রেখেই ১৭ জনের দল ঘোষণা করল প্রোটিয়া বাহিনী। দলে এসেছে নতুন মুখ মার্কো জ্যানসেন। তবে চোটের জন্য একদিনের সিরিজেও খেলতে পারছেন না নর্তজে।

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের পরই একদিনের সিরিজে নামার কথা দক্ষিণ আফ্রিকার। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। হাতে সময় রয়েছে বেশ কয়েকদিন। তবে দল ঘোষণা করতে খুব একটা দেরী করতে চায়নি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। রবিবারই দল ঘোষণা করে দিয়েছেন তারা।

টেস্ট থেকে অবসর নিলেও একদিনের দলে রয়েছেন কুইন্টন ডি কক

টেম্বা বাভুমার নেতৃত্বে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে প্রোটিয়া বাহিনী। কয়েকদিন আগেই তাঁর ডেপুটির নাম হিসাবে কেশব মহারাজকে ঘোষণা করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তবে সকলেরই অপেক্ষা ছিল দল ঘোষণার। ভারতের বিরুদ্ধে একদিনের দলে খুব একটা অবশ্য পরিবর্তন কিছু আনেনি তারা। বরং ডি কক-কে দলে রেখে বেশ চমকই দিয়েছেন প্রোটিয়া বাহিনী।

ভারতের বিরুদ্ধেই প্রথমবার দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন মার্কো জ্যানসেন। এছাড়া দলের বোলিংয়ের দায়িত্বে রয়েছেন রাবাডা এবং এনগিডি জুটি। কিন্তু চোটের কারণে টেস্টের পর এই সিরিজেও পাওয়া যাবে না নর্তজেকে। সেটা একটু হলেও সুবিধা করে দেবে ভারতীয় দলকে।

দক্ষিণ আফ্রিকার একদিনের দল- টেম্বা বাভুমা (অধিনায়ক),কেশব মহারাজ (সহ অধিনায়ক),কুইন্টন ডি কক (উইকেটকিপার),জুবের হামজা, মার্কো জ্যানসন, জ্যানিম্যান মালান, সিসান্ডা মাগালা, এডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেল, অ্যান্ডিল ফেলুকায়ো, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, তাবরেজ সামসি, ভ্যান ডার ডুসেন, কাইল ভেরিন

close whatsapp