বাংলাদেশ ম্যাচের আগে নেট সেশনে নেমে পড়লেন শ্রেয়স আইয়ার

Shreyas Iyer
Shreyas Iyer. ( Image Source: Twitter )

এবারের এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে প্রথম দুটো ম্যাচে খেলতে পেরেছেন শ্রেয়স আইয়ার। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। এই ম্যাচে অবশ্য বড়রান করতে পারেননি তিনি। শুরুটা ভালভাবে করলেও শেষপর্যন্ত রম রানে থামতেই হয়েছিল তাঁকে।  এরপর নেপালের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে থাকলেও শেষপর্যন্ত খেলতে নামতে হয়নি শ্রেয়স আইয়ারকে। এওরপরই চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগেই ভারতীয় দলের নেটে ফিরেছেন তিনি।

পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেই ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। শুধু তাই নয়, পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেই সেইএকই কারমে থখেলতে পারেননি শ্রেয়স আইয়ার। এবার সামনে রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। সেখানেই শেষপর্যন্ত শ্রেয়স আইয়ার নামতে পারেন কিনা তা নিয়ে চলছে দোপ জল্পনা। বিশেষ করে বৃহস্পতিবার ভারতীয় দলের নেট প্রস্তুতিতে শ্রেয়স আইয়ারের ফেরার পর  অনেকেই তাঁকে নিয়ে আশায় বুক বাঁধতে শুরু করেছেন।

কোমড়ের চোটের জন্য সুুপার ফোরের প্রথম দুটো ম্যাচে খেলেননি শ্রেয়স আইয়ার

বৃহস্পতিবার ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিস ছিল। সেখানেই  নেটেনেমে পড়েছিলেন শ্রেয়স আইয়ার। আর তাতেই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে। শেষপর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে তিনি নামতে পারেন কিনা তা তো সময়ই বলবে। তবে শ্রেয়স আইয়ারের এই চোটযে ভারতীয় ক্রিকেট মহলে ক্রমশই চিন্তা বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।  তবে এদিন প্রস্তুতি সেরেছেন তিনি। তাঁর সঙ্গে রবীন্দ্র জাদেজা, তিলক বর্মা অএবং সূর্যকুমার যাদবও ছিলেন প্রস্তুতিতে।

এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলার মাঝেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেই থেকেই আর ভারতীয় দলে ফিরতে পারেননি এই তারকা ক্রিকেটার। আইপিএলেরক সময়এও তাঁকে ছাড়াই দল নামাতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। সেই সময়ই অস্ত্রোপচার হয়েছিল শ্রেয়স আইয়ারের। এরপর বিশ্রাম নিয়ে রিহ্যাব শুরু হলেও শ্রেয়স আইয়ার মাঠে ফিরতে পারেননি। শেষপর্যন্ত এশিয়া কাপের মঞ্চেই ভারতীয় দলের স্কোয়াডে ফিরেছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই শ্রেয়স আইয়ারকে ভারতের চার নম্বর পজিশনে খেলানো নিয়ে নানান হিসাাব নিকাশ শুরু হয়েছিল।

বিশ্বকাপের স্কোয়াডে শ্রেয়স আইয়ারকে রেখেই দল ঘোষণা করেছে  বিসিসিআই। কিন্তু এশিয়া কাপের মাঝে শ্রেয়স আইয়াররের চোট ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট। যদিও শেষপর্যন্ত প্রস্তুতি শুরু করেছেন তিনি। শোনাযাচ্ছে এদিন নির্ধারিত সময় ধরেই প্রস্তুতি সেরেছেন শ্রেয়স আইয়ার। সেভাবে তাঁর চোটের সমস্যা নাকি এদিন দেখা যায়নি। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে সকলে।

close whatsapp